Whatsapp: +8801567808596

  |  

Track Order

ছোটদের জায়নামায

ছোটদের জায়নামায

৳160
৳88
চার কালার ছাপা, ১২০ গ্রাম গ্লোসি আর্ট পেপার শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এখানে ‘ভবিষ্যৎ’ বলতে পৃথিবীতে নিজের যশ-খ্যাতি এবং ‎সম্মান-প্রতিপত্তি প্রতিষ্ঠা করাকেই বোঝায়। এজন্য ছোটবেলা থেকে তাদের বিশেষ যত্নে গড়ে ‎‎তোলার কথা বলা হয়। কিন্তু মৃত্যুর পর অনন্ত-অসীম
  লেখক   মাওলানা জুবায়ের হুসাইন ফয়জী
  প্রকাশনী

 মাকতাবাতুল ফুরকান

  সংস্করণ   May 22, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   : বাংলা
  Number of Pages   48
  Cover Type   পেপার ব্যাক

চার কালার ছাপা, ১২০ গ্রাম গ্লোসি আর্ট পেপার শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এখানে ‘ভবিষ্যৎ’ বলতে পৃথিবীতে নিজের যশ-খ্যাতি এবং ‎সম্মান-প্রতিপত্তি প্রতিষ্ঠা করাকেই বোঝায়। এজন্য ছোটবেলা থেকে তাদের বিশেষ যত্নে গড়ে ‎‎তোলার কথা বলা হয়। কিন্তু মৃত্যুর পর অনন্ত-অসীম দিনগুলোতেও যে তাকে ভবিষ্যৎ-কাণ্ডারী ‎হতে হবে, সেটি অনেকেই বিবেচনা করেন না। সত্যিকার মুসলিম হিসেবে গড়ে উঠতে পারলেই ‎তা সম্ভব। একজন মুসলিমের জন্য দুনিয়া ও আখেরাতে সফলতা লাভের মূল অবলম্বন হলো ‎নামায। ছোটদের জায়নামায বইয়ে দ্বীনের এ দিকটাকেই বেছে নেওয়া হয়েছে। আশা করা যায়, ‎পিতা-মাতা সহজেই এ বইয়ের মাধ্যমে তাদের প্রাণ-প্রিয় সন্তানদের নামায শিক্ষার পাশাপাশি ‎প্রয়োজনীয় সূরা ও দুআ শিক্ষা দিতে পারবেন, ইনশাআল্লাহ। ‎ ‎লেখক পরিচিতি‎ মাওলানা জুবায়ের হুসাইন ফয়জী এদেশের একজন প্রসিদ্ধ ও বিজ্ঞ আলেম। দ্বীনী ও সেক্যুলার ‎শিক্ষাব্যবস্থার সঙ্গে রয়েছে তার ব্যাপক পরিচিতি। তিনি দাওরায়ে হাদীস (দারুল উলুম মঈনুল ইসলাম, ‎হাটহাজারী) ও ইফতা (জামিউল উলুম মাদরাসা, সাভার) সম্পন্ন করার পর বিএ (অনার্স) এবং কামিল ‎‎(হাদীস) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একটি মহিলা মাদরাসা পরিচালনার পাশাপাশি পুলিশ লাইন্স জামে ‎মসজিদ, মানিকগঞ্জ-এর ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন। ‎

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।