Whatsapp: +8801567808596

  |  

Track Order

ছোটদের মেসি

ছোটদের মেসি

৳280
৳224
‘ছোটদের মেসি’ বইটি আগাগোড়া এক মহাজীবনের গল্প। শৈশব-কৈশোর, বেড়ে ওঠা, দাদির প্রশ্রয়, দেশত্যাগ, জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া মেসির নানান গল্প নিয়ে তোমাদের জন্য এই বইটি লেখা হয়েছে। মেসিকে নিয়ে বানানো সিনেমা, ডকুমেন্টারি থেকেও দারুণ সব গল্প-কাহিনি এতে যুক্ত কর
  লেখক   নাজমুল হক তপন
  প্রকাশনী

 কিন্ডারবুকস

  সংস্করণ   May 22, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   : বাংলা
  Number of Pages   68
  Cover Type   পেপার ব্যাক

‘ছোটদের মেসি’ বইটি আগাগোড়া এক মহাজীবনের গল্প। শৈশব-কৈশোর, বেড়ে ওঠা, দাদির প্রশ্রয়, দেশত্যাগ, জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া মেসির নানান গল্প নিয়ে তোমাদের জন্য এই বইটি লেখা হয়েছে। মেসিকে নিয়ে বানানো সিনেমা, ডকুমেন্টারি থেকেও দারুণ সব গল্প-কাহিনি এতে যুক্ত করা হয়েছে। আর্জেন্টিনার রোজারিওর রাস্তা কিংবা এক চিলতে ফাঁকা জায়গায় খেলতে খেলতে বেড়ে ওঠা একজন কালজয়ী ফুটবলশিল্পীর শৈশবের সংগ্রামমুখর দিনগুলোর গল্পই নয়, পারিবারিক আবহে বেড়ে ওঠা এক শিশুর স্বপ্নপূরণের অনবদ্য কাহিনিও এই বই। মেসির শৈশবের দুঃখ-কষ্টের কথা পাবে বইটিতে। কীভাবে একজন ‘রোগা শিশু’ নিজের চেষ্টা আর পরিশ্রমে বিশ্ববিখ্যাত হয়েছেন- সে কথাই নানা আঙ্গিকে এসেছে বইটির পাতায় পাতায়। আজীবন শৈশরের কথা মনে রেখেছেন মেসি। তাই তো বিয়ে করেছেন শৈশবের বান্ধবীকে। এখনো মেসি খেলার মাঠে আকাশের দিকে তাকিয়ে যার কথা স্মরণ করেন, তিনি শৈশবের একনিষ্ঠ বন্ধু দাদি। যার উৎসাহ আর সমর্থনে মেসির এত দূর আসা! এত বড় হওয়া। এমনই সব স্মৃতি, কাহিনি আর নাটকীয় ঘটনায় ভরা অনন্য এক বই ‘ছোটদের মেসি’। পড়তে শুরু করলে শেষ না করে উপায় নেই। রঙিন ছবি আর ইলাসট্রেশনে ভরা পুরো বইটি তোমাদের অনেক মুগ্ধ করবে। আলাদা আলাদা পর্বে জন্ম, শৈশব ও কৈশোর থেকে শুরু করে বিশ্বকাপ জয় পর্যন্ত মেসির পুরো জীবন উঠে এসেছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।