Whatsapp: +8801567808596

  |  

Track Order

ছোটদের সেরা বিজ্ঞান রচনা সংকলন

ছোটদের সেরা বিজ্ঞান রচনা সংকলন

৳175
৳151
গাছেরা কি কিছু বলে? অনেকে বলিবেন,এ আবার কেমন প্রশ্ন? গাছ কি কোনো দিন কথা কহিয়া থাকে? মানুষেই কি সব কথা ফুটিয়া বলে? আর যাহা ফুটিয়া বলে না,তাহা কি কথা নয়? আমাদের একটি খোকা আছে,সে সব কথা ফুটিয়া বলিতে পারে না; আবার ফুটিয়া যে দুই চারিটি কথা বলে,তাহাও এমন আধো আ
  লেখক   আচার্য জগদীশচন্দ্র বসু
  প্রকাশনী

 কবি প্রকাশনী

  সংস্করণ   May 22, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   : বাংলা
  Number of Pages   72
  Cover Type   হার্ড কভার

গাছেরা কি কিছু বলে? অনেকে বলিবেন,এ আবার কেমন প্রশ্ন? গাছ কি কোনো দিন কথা কহিয়া থাকে? মানুষেই কি সব কথা ফুটিয়া বলে? আর যাহা ফুটিয়া বলে না,তাহা কি কথা নয়? আমাদের একটি খোকা আছে,সে সব কথা ফুটিয়া বলিতে পারে না; আবার ফুটিয়া যে দুই চারিটি কথা বলে,তাহাও এমন আধো আধো ও ভাঙা ভাঙা যে,অপরের সাধ্য নাই তাহার অর্থ বুঝিতে পারে। কিন্তু আমরা আমাদের খোকার সকল কথার অর্থ বুঝিতে পারি। কেবল তাহা নয়। আমাদের খোকা অনেক কথা ফুটিয়া বলে না; চক্ষু,মুখ ও হাত নাড়া,মাথা নাড়া প্রভৃতির দ্বারা আকার ইঙ্গিতে অনেক কথা কয়,আমরা তাহাও বুঝিতে পারি,অন্যে বুঝিতে পারে না। একদিন পার্শ্বের বাড়ি হইতে একটি পায়রা উড়িয়া আসিয়া আমাদের বাড়িতে বসিল; বসিয়া গলা ফুলাইয়া উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিল। পায়রার সঙ্গে খোকার নূতন পরিচয়; খোকা তাহার অনুকরণে ডাকিতে আরম্ভ করিল। পায়রায় কি-রকম ভাবে ডাকে? বলিলেই ডাকিয়া দেখায়; তদ্ভিন্ন সুখে দুঃখে,চলিতে বসিতে,আপনার মনেও ডাকে। নূতন বিদ্যাটা শিখিয়া তাহার আনন্দের সীমা নেই।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।