| লেখক | মুহাম্মদ আব্দুল হাকিম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
সাহাবি রাদিয়াল্লাহু আনহুদের মর্যাদার সমতুল্য পরবর্তী যুগের কোনো মুসলমানই হতে পারবেন না—তা তিনি যত বড়ো জ্ঞানী,গুনী ও সাধক হন না কেন। পবিত্র কুরআনের ব্যাখ্যা,আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিচয়,তাঁর শিক্ষা,আদর্শ,মোটকথা দ্বীনের সবকিছুই তাদের সূত্রে জানার সুযোগ হয়েছে। তাঁদের প্রতি অবিশ্বাস সৃষ্টি হলে দ্বীনের মূলভিত্তি ধসে পড়বে। তাঁদের হিজরত,জিহাদ,সাহায্য,আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয়,দ্বীনের ব্যাপারে উপদেশ,ইমান ও ইয়াকিনের দৃঢ়তা ইত্যাদি ক্ষেত্রে তাঁরা কেয়ামত পর্যন্ত অতুলনীয়। তাই সাহাবি রাদিয়াল্লাহু আনহু-র জীবনী সম্পর্কে জ্ঞান রাখা খুবই দরকার। সেজন্য শিশুদের উদ্দেশ্যে দুনিয়ায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০জন সাহাবি রাদিয়াল্লাহু আনহু-এর সংক্ষিপ্ত জীবনী এই বইতে তুলে ধরা হলো। যা ছোটোদেরকে ইসলামি জ্ঞানার্জনে অনেকটায় এগিয়ে নেবে।