Whatsapp: +8801567808596

  |  

Track Order

ছোটোদের গৃহশিক্ষক

ছোটোদের গৃহশিক্ষক

৳280
বই পরিচিতি একজন সচেতন অভিভাবকের হৃদয়ের একটাই আকাঙ্ক্ষা-তার সন্তান যেন শৈশব থেকেই বেড়ে ওঠে ধর্মীয় চেতনায়। কারণ শৈশবকালীন সময়ই হলো সবচেয়ে কোমল ও সংবেদনশীল সময়। মুখে প্রথম বুলি ফোটার মুহূর্ত থেকে শুরু করে স্কুল বা মকতবে যাওয়ার আগের পর্বটুকুই ভবিষ্যতের ভিত্তি
  লেখক   ইবরাহিম আল বাজি
  প্রকাশনী

 নযদিক প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   বাংলা
  Number of Pages   160
  Cover Type   পেপার ব্যাক

বই পরিচিতি একজন সচেতন অভিভাবকের হৃদয়ের একটাই আকাঙ্ক্ষা-তার সন্তান যেন শৈশব থেকেই বেড়ে ওঠে ধর্মীয় চেতনায়। কারণ শৈশবকালীন সময়ই হলো সবচেয়ে কোমল ও সংবেদনশীল সময়। মুখে প্রথম বুলি ফোটার মুহূর্ত থেকে শুরু করে স্কুল বা মকতবে যাওয়ার আগের পর্বটুকুই ভবিষ্যতের ভিত্তি রচনা করে। এই সময়ে যদি বাবা-মা শিশুর মস্তিষ্কে ইসলামি জ্ঞানের বীজ বপন করেন, তবে তার ফল মিলবে সারা জীবনে। আর যদি এ সুযোগ হাতছাড়া হয়, তবে শিশু অনেক সময় বড় হয়ে ধর্মীয় শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে। আমাদের হাতে যে বইটি এসেছে, সেটি মূলত শিশুদের জন্য একটি সুসংহত ও সমৃদ্ধ ধর্মীয় সিলেবাস। যারা শিশুদের মৌলিক দীনশিক্ষা নিয়ে চিন্তিত, যারা আরবি টিউটর হিসেবে কোনো নিষ্পাপ শিশুর সামনে বসেন, কিংবা যারা চান “আমার সন্তানের প্রথম ধর্মীয় শিক্ষক হবো আমি নিজেই”-তাদের জন্য এ বইটি সত্যিই অসাধারণ সহায়িকা। যাদের জন্য এই বই আরবি টিউটরদের জন্য যারা স্কুলগামী শিক্ষার্থীদের কুরআন-আরবি পড়ান, তারা চাইলে এ বইটিকে সিলেবাস আকারে ব্যবহার করতে পারবেন। এতে পড়াশোনা হবে গোছানো, আর শিক্ষার্থীরা পাবে মজবুত ভিত্তি। সচেতন অভিভাবকদের জন্য যারা চান সন্তানের শৈশবেই ইসলামি শিক্ষার বীজ রোপণ করতে, এ বই হবে তাঁদের বিশ্বস্ত সহচর। ইসলামি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য ছোটদের উপযোগী সহজ-সরল ভাষা ও সুন্দর বিন্যাসে সাজানো, যা কিন্ডারগার্টেন ও নুরানি শিক্ষার্থীদের জন্য আদর্শ পাঠ্যসঙ্গী। দাওয়াত ও তাবলিগের সাথি ভাইদের জন্য চিল্লার সফরে সঙ্গে রাখুন এ বই। নিয়মিত পড়লে সফর শেষে ফিরবেন দ্বীনের মৌলিক জ্ঞান ও অনুশীলনের নতুন আলো নিয়ে। সাধারণ মুসলমানদের জন্যও শুধু ছাত্র বা শিক্ষক নয়-যে কোনো মুসলমান চাইলে এ বই থেকে সহজেই উপকৃত হতে পারবেন, ইনশাআল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।