Whatsapp: +8801567808596

  |  

Track Order

চিন্তার অর্কেস্ট্রা

চিন্তার অর্কেস্ট্রা

৳700
৳595
বর্তমান পুস্তকের অন্তর্গত সাক্ষাৎকারসমূহ গ্রহণের সময়কাল মার্চ ২০২১ থেকে অক্টোবর ২০২২ সাল। অর্থাৎ দেড় বছর ধরে সাক্ষাৎকারগুলো নেয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট চিন্তকদের বইপত্র, লেখাঝোখা আমাকে নিবিড়ভাবে পড়তে হয়েছে, সেখান থেকে কোন কোন বিষয় ধরে আলোচনা এগিয়
  লেখক   সারোয়ার তুষার
  প্রকাশনী

 গ্রন্থিক প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  জীবনী ,  স্মৃতিচারণ ও সাক্ষাৎকার
  Language   বাংলা
  Number of Pages   260
  Cover Type   হার্ড কভার

বর্তমান পুস্তকের অন্তর্গত সাক্ষাৎকারসমূহ গ্রহণের সময়কাল মার্চ ২০২১ থেকে অক্টোবর ২০২২ সাল। অর্থাৎ দেড় বছর ধরে সাক্ষাৎকারগুলো নেয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট চিন্তকদের বইপত্র, লেখাঝোখা আমাকে নিবিড়ভাবে পড়তে হয়েছে, সেখান থেকে কোন কোন বিষয় ধরে আলোচনা এগিয়ে নেব তা নির্ধারণ করতে হয়েছে। সত্যি কথা বলতে, এই জার্নি আমার জন্য অত্যন্ত পরিশ্রমের এবং আনন্দের ছিল। প্রচ্ছদে উল্লিখিত পাঁচজন বিশিষ্ট চিন্তকের সর্বমোট সাতটি সাক্ষাৎকার আমি নিয়েছি। সাধারণত সাক্ষাৎকার যেমন হয়ে থাকে, এই বইয়ের সাক্ষাৎকারসমূহ সম্ভবত তার চেয়ে কিছুটা ভিন্ন ধাঁচের হবে। কারণ যে সমস্ত বিষয় এখানে আলোচিত হয়েছে, সম্মানিত পাঠকবৃন্দ সেইসব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিও খানিকটা আঁচ করতে পারবেন বোধকরি। কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নটা উপলক্ষ মাত্র, প্রশ্নের আগের আলোচনাটাই মূল। তবে স্বীকার করে নেয়া ভালো, জরুরি প্রতিচিন্তা বের করে আনার স্বার্থে বেশ কিছু ক্ষেত্রে প্রতাপশালী ডিসকোর্সের পক্ষে আমি ডেভিল’স অ্যাডভোকেসি করেছি। ওইসব ক্ষেত্রে ওই মতগুলোতে আমার আস্থা না থাকলেও মতগুলোর জায়গা থেকে আলাপটা তুলেছি, যেন কার্যকর সমালোচনা উঠে আসে। তত্ত্ব এই বইয়ে আমার অন্যতম প্রধান মনোযোগের বিষয় হিসেবে থেকেছে। কারণ দুঃখজনক হলেও সত্য, রাজনীতি, অ্যাক্টিভিজম কিংবা এমনকি বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রেও, বাংলাদেশে, তত্ত্ব প্রশ্নে মোটাদাগে তিন ধরনের অবস্থান দেখা যায়। এক, তত্ত্ববিমুখতা তথা তত্ত্ব করাকে বিলাসিতা এমনকি ক্ষেত্র বিশেষে পলায়নপরতা হিসেবে বিবেচনা করা। দুই, ইতিমধ্যে প্রাপ্ত তত্ত্বের ব্যাপারে নিঃসংশয় থাকা এবং সেগুলোর পুনর্তদন্তে অনীহা। তিন, তত্ত্ব যা করা দরকার তা আমরা করে ফেলেছি, এখন কেবল ধর তক্তা মারো পেরেক-এমন মনোভাব। বলা বাহুল্য, এই তিন অবস্থানই ক্ষতিকর। কারণ প্রথম এবং সবচেয়ে যুতসই প্রতিরোধটা তত্ত্ব থেকেই আসে। প্রায়ই দেখা যায়, যেকোনো ক্ষমতাশীল বিদ্যমানতার যারা বিরোধিতা করছেন, তারা আর তাদের ক্ষমতাবান প্রতিপক্ষ-উভয়ে একই তাত্ত্বিক প্যারাডাইমে অবস্থান করছেন। কাজেই অধিপতিশীল ক্ষমতার বিরোধিতা করে সেই একই জিনিসে পর্যবসিত হতে না চাইলে সবার আগে দরকার তাত্ত্বিক ভিন্নতা। অবশ্য আপাত ন্যায়সঙ্গত কিংবা বিপ্লবী মতাদর্শের মোড়কে ক্ষমতা চর্চা কর‍তে চাইলে কথা ভিন্ন। একটা সম্পূর্ণ নতুন তাত্ত্বিক ভাষার জগত-পুরোনো সমস্ত কিছুকে সটান ঝেড়ে ফেলে দিয়ে নয়, নতুন সচেতনতার সাথে পুরোনো চিন্তাকে হালনাগাদ করে নি

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।