| লেখক | ডেল কার্ণেগী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 430 |
| Cover Type | হার্ড কভার |
ভূমিকা বিশ্বের সবচাইতে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত লেখক ডেল কার্নেগির চিন্তাশক্তির বিকাশ ও সমৃদ্ধি বিষয়ক তিনটি গ্রন্থের সংকলন “চিন্তাশক্তির বিকাশসমগ্র।” ডেল কার্নেগি মনে করেন,শুধু পরামর্শ দিয়ে কাউকে সাফল্যের পথে পরিচালিত করা যায় না যদি সে চেষ্টা না করে। তিনি বলেন,বার্নার্ড শ একবার মন্তব্য করেন : ‘কোনো লোককে কিছু শেখাতে চাইলে সে কখনই শিখবে না,যদি সে শেখার জন্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে না দেয়।’ শ ঠিকই বলেছিলেন। শিক্ষা হলো একটা সজীব পদ্ধতি। আমরা কাজ করার মধ্য দিয়েই শিখি। অতএব এ বই পড়ে নীতিগুলো যদি আয়ত্ত করতে চান তাহলে কিছু করতে হবে। সুযোগ পেলেই নীতিগুলো কাজে লাগান। তা না করলে অচিরেই ভুলে যাবেন। যে জ্ঞান কাজে লাগানো যায় তাই মনে গেঁথে যায়। আপনি হয়তো এই সব নীতি একেবারে কাজে লাগাতে অসুবিধা বোধ করতে পারেন। ব্যাপারটা আমি ভালোই জানি যেহেতু বইটা আমারই লেখা। আমি নিজেও অসুবিধা বোধ করি। তাই বইটা যখনই পড়বেন তখনই মনে রাখবেন শুধু খবর সংগ্রহ করার জন্যই বইটা পড়ছেন না। আপনি নতুন অভ্যাস গড়ে তুলতে চাইছেন। হ্যাঁ,আপনি নতুন জীবন যাপনের উপায় খুঁজছেন। এজন্য দরকার ধৈর্য আর প্রাত্যহিক কাজে ব্যবহার। সুতরাং পাতাগুলোয় মাঝে মাঝেই চোখ বোলান। বইটিকে দুশ্চিন্তা জয় করার কাজে লাগানোর বই ভাবুনÑআর কোনো উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হলে চঞ্চল হবেন না। তার বদলে বইটার পাতা উল্টে অধ্যায়গুলো পড়ুন। এটা করলে দেখবেন জাদুর মতোই কাজ হবে। তুমি যদি সাফল্য পেতে চাও,তবে দুশ্চিন্তা নামক ব্যধিকে জয় করো,তবেই সাফল্য তোমার কাছে ধরা দেবে। তুমি কাজ না করে সাফল্য পেতে পারো না। জীবনে সাফল্য লাভের জন্য তোমার মনের মধ্যেই একটা বিশাল শক্তি আছে। এর আগে তোমাকে একটা কথা অবশ্যই জেনে রাখা প্রয়োজন আর তা হলো : তোমার নিজের মনটাকেই আগে ভালোভাবে জেনে নাও,তারপর নিজের মতো করে জীবন কাটাও। দেখবে,তুমি তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তি খুঁজে পাবে। নিজের ভেতরের সত্তার তুমি যখন পরিচয় লাভ করবে,তখন যে সময়সীমার মধ্যে তুমি তোমার চাহিদা পূরণ করতে চাইছ,তা তুমি সহজেই জয় করে নিতে পারবে। এ জন্য কতকগুলো বিশেষ কৌশল আছে,যেগুলো তোমার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। মনে রাখবে,এই প্রত্যেকটি কৌশলই কিন্তু তোমার নিজের আয়ত্তের মধ্যেই আছে। জীবনে সফলতা অর্জনকারী লোকেরা জীবনপথের কোনো-এক সময়ে কিভাবে নিজের জীবন কাটাবে সেই ঠিকানা খুঁজে পায়। যত কম বয়সে তুমি এই শক্তিশালী ক্ষমতার সন্ধান পাবে,তুমি তত সাফল্য এবং সুখের সাথে তোমার