| লেখক | আনোয়ারা আল্পনা |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | গল্প-স্টোরি |
| Language | বাংলা |
| Number of Pages | 112 |
| Cover Type | হার্ড কভার |
চক্ষুহরা’, নিছক একটি গল্পবই নয়- একটি অবমুক্তি অথবা গন্তব্য দূরে রেখে নবীন অভিযাত্রিকের গমনের অভিবিন্দু। অথচ স্বৈর্ণে অটল লেখক আনোয়ারা আল্পনা যে সপ্রাণ সহজতায় গেঁথে তোলেন শব্দের কলাপ, আমরা বিস্মৃত হই, এটা তাঁর প্রথম বই। শব্দ-বাক্যের অন্তলীন সম্মোহনের ভেতর সংলিপ্ত হয়ে জীবনের যে অগম্য পথে তিনি সাবলীল হেঁটে যান, বিস্ময়ে বিমূঢ় হয়ে আমরাও তাঁর সঙ্গী হই। প্রথম বইয়ের অপক্কতা বা আবেগের আতিশয্য এড়িয়ে পরিণত চিন্তা ও যথাযোগ্য ভাষার সুস্থিতি দিয়ে ‘চক্ষুহরা’র আখ্যানসমূহ এমনভাবে উপস্থাপন করেন আল্পনা- যেন এ তাঁর নিজের যাপনের ভেতর লেগে থাকা স্মৃতি ও বিধূর বাস্তবতা। কখনো রতন, আসাদ, দুলাল, সোহানা, নাদিয়া, নীপার জীবনের অতি প্রাত্যহিকতার গায়ে ছিটিয়ে থাকা খণ্ড হাহাকারের মধ্যে পরিব্যাপ্ত হয়ে, কখনো দেশখ্যাত প্রবীণ শিল্পীর তুলিতে পোর্ট্রেট আঁকা দেখতে দেখতে আমরা সমকালীন মানচিত্রের নাগরিকতা লাভ করি। প্রেম, বিচ্ছেদ, বিশ্বাস ও অবিশ্বাসের ফ্রেমে সাঁটা জীবনের অন্তরালে, অদেখার অন্ধকারে ডুবিয়ে বেদনায় দীর্ণ করে দিয়ে আনোয়ারা আল্পনা ‘চক্ষুহরা’য় কখন যে আমাদের অনাঘ্রাত হৃদয় হরণ করে নেন, আমরা টেরই পাই না!