| লেখক | স. ম. শামসুল আলম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Number of Pages | 40 |
| Cover Type | হার্ড কভার |
দেখেছি আমরা গান করে পাখি পাখির আপন ভাষায় মানুষেরও থাকে নিজ নিজ ভাষা ভাষাটা কাঁদায়-হাসায় কারো ভাষা রুশ,আরবি,ফরাসি চীনা,ইংরেজি,হিন্দি কারো জার্মান,স্পেনীয়,জাপানি পর্তুগিজ বা সিন্ধি। আমাদের ভাষা বাংলা,জেনেছি মায়ের কোলটি থেকে সেই ভাষা কেড়ে নিতে গেলে কেউ আমরা বসেছি বেঁকে। তখন এ দেশ করত শাসন পাকিস্তানের জঙ্গি মানুষের মতো দেখতে হলেও স্বভাবে পশুর ভঙ্গি। উর্দুপ্রীতিটা এত বেশি ছিল দিতে চেয়েছিল চাপিয়ে মাতৃভাষা ও মাতৃপ্রীতিতে আমরা পড়েছি ঝাঁপিয়ে। সালাম,রফিক কত বরকত রাজপথে প্রাণ দিয়েছে সেই উনিশ শ বায়ান্ন সাল ইতিহাস হয়ে গিয়েছে। কত রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি বাংলা ভাষা সারা বিশ্বের স্বীকৃতি পেয়ে মিটেছে জাতির আশা।