Whatsapp: +8801567808596

  |  

Track Order

ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ

ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ

৳550
৳490
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অভিযাত্রা এই বইয়ের বিষয়বস্তু। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। সে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইতিহাসের এক তাত্পর্যপূর্ণ অধ্যায় উঠে এসেছে
  লেখক   শরীফ ভূঁইয়া, মির্জা হাসান
  প্রকাশনী

 প্রথমা প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  জীবনী ,  স্মৃতিচারণ ও সাক্ষাৎকার
  Language   বাংলা
  Number of Pages   224
  Cover Type   হার্ড কভার

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অভিযাত্রা এই বইয়ের বিষয়বস্তু। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। সে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইতিহাসের এক তাত্পর্যপূর্ণ অধ্যায় উঠে এসেছে এ বইয়ে। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কালপর্বের প্রত্যক্ষদর্শী। কখনো নেপথ্যে আবার কখনো প্রকাশ্যে তিনি বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশে ভূমিকা রেখেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি ছিলেন বঙ্গবন্ধুর পক্ষের অন্যতম আইনজীবী। ১৯৬৯ সালে আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর পক্ষে সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের তরফে শাসনতন্ত্রের খসড়া প্রণয়ন এবং তার ভিত্তিতে পাকিস্তানিদের সঙ্গে আলোচনায়ও ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী। তাঁরই নেতৃত্বে প্রণীত হয় বাংলাদেশের বাহাত্তরের সংবিধান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপনে বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তাত্পর্যপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিহাসের সেসব গুরুত্বপূর্ণ অধ্যায়—জানা-অজানা নানা তথ্য ও ঘটনা গ্রন্থভুক্ত কামাল হোসেনের দীর্ঘ দুটি সাক্ষাত্কারে সবিস্তার উঠে এসেছে। এ ছাড়া গ্রন্থের অন্য লেখকেরাও তাঁদের রচনায় নিজেদের অভিজ্ঞতার আলোকে ও বস্তুনিষ্ঠভাবে বাংলাদেশের জন্ম ও বিকাশে ড. কামাল হোসেনের অবদানের কথা তুলে ধরেছেন। আমাদের স্বাধীনতাযুদ্ধের পূর্বাপর ইতিহাস জানতে ও বুঝতে পাঠককে সহায়তা করবে এ বই।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।