Whatsapp: +8801567808596

  |  

Track Order

ডাকো আমাকে সাড়া দেবো

ডাকো আমাকে সাড়া দেবো

৳350
৳301
যুগ যত আধুনিক হচ্ছে, মানুষ তত আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। মানুষের মাঝে বাড়ছে হতাশা। হতাশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানসিক রোগ ও আত্মহত্যা-প্রবণতা । এ-থেকে উত্তরণের পথ একটাই—আল্লাহর সাথে সম্পর্ক। এটিই সকল বিষণœতা ও দুশ্চিন্তার একমাত্র ঔষধ। মানুষ যাতে আল্ল
  লেখক   মাওলানা মুইনুল ইসলাম
  প্রকাশনী

 শব্দশৈলী

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   192
  Cover Type   হার্ড কভার

যুগ যত আধুনিক হচ্ছে, মানুষ তত আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। মানুষের মাঝে বাড়ছে হতাশা। হতাশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানসিক রোগ ও আত্মহত্যা-প্রবণতা । এ-থেকে উত্তরণের পথ একটাই—আল্লাহর সাথে সম্পর্ক। এটিই সকল বিষণœতা ও দুশ্চিন্তার একমাত্র ঔষধ। মানুষ যাতে আল্লাহমুখী হয়, নিজের সুখ-দুঃখের কথা তাঁরই কাছে প্রাণখুলে বলতে অভ্যস্ত হয়, বিপদে একাকিত্ব অনুভব না করে, তারও যে আপন কেউ আছেন, সদাসর্বদা খেয়াল রাখছেন তার প্রতি; এই সত্য সুন্দর ও পবিত্র অনুভূতি হৃদয়ে বদ্ধমূল হয়, সে-জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস; অতীতের সোনালি মানুষদের জীবনে ঘটে যাওয়া দোয়া কবুলের কিছু ঘটনা মাতৃভাষায় উপস্থাপন। আমরা যে পৃথিবীর বাসিন্দা, যে পৃথিবীর আলো-হাওয়া-জল ভোগ করে, সুখ-দুঃখ কাঁধে লয়ে, অদৃশ্য আত্মার ইঞ্জিনের সাহায্যে সুন্দর এ দেহটিকে চালিয়ে নিচ্ছি—সে পৃথিবী যে অন্য এক জগত থেকে, অন্য এক মহা শক্তির সুশৃঙ্খল তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, এ বই তার অনুপম দলিল। আমাদের এক প্রিয় বন্ধুকে অন্তর্জালে বাংলার এক দার্শনিকের একটি তত্ত্বকে সপ্রশংস কলমে উল্লেখ করতে দেখে খুবই আশ্চর্যান্বিত হয়েছি। তত্ত্বটিতে দেখানো হয়েছে—শ্রম প্রার্থনা= শস্য। শ্রম= শস্য। সুতরাং প্রার্থনা= ০। আমরা প্রার্থনা সমান যে শূন্য নয়, বরং প্রার্থনারও যে রয়েছে আশ্চর্য ফল ও প্রভাব—তা-ই দেখাতে চেয়েছি।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।