| লেখক | আহমেদ খান হীরক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 104 |
| Cover Type | হার্ড কভার |
এটা কী… পাখি? পাখিই তো। কিন্তু কী পাখি? এমন পাখি তো আগে কেউ দেখিনি আমরা। রিয়াদ বলল,এটা পাখি না,নিশ্চয় কন্দকাটা! মিতুলও নিশ্চিত,ভূত-প্রেতের কোনো ঘটনা তো আছেই এর ভেতর। তখনই পাখিটা চেঁচিয়ে উঠল। রেগে গিয়ে ধমক দিলো। একেবারে মানুষের ভাষায়। হায় হায়! এ পাখি তো কথা-বলা পাখি! একটা কথা-বলা পাখি আর ওরা তিন জন। ওদের যেতে হবে সাত-সমুদ্রের ওপারে। যেতে হবে পাখিটার বাড়ি। পারবে তো ওরা যেতে? ওদের ছোট্ট বুকে আছে সাহস আর মায়া… আর আছে আশ্চর্য এক ডানাকাটা প্লেন!