Whatsapp: +8801567808596

  |  

Track Order

ডার্ক সাইকোলজি সিক্রেটস এন্ড ম্যানিপুলেশন

ডার্ক সাইকোলজি সিক্রেটস এন্ড ম্যানিপুলেশন

৳675
৳506
ডার্ক সাইকোলজি সিক্রেটস “অন্ধকার মনস্তত্ত্ব, গোপন জ্ঞান”- একটি ভিন্ন ধরণের বই, ভিন্নধর্মী বিষয়ে লেখা। যারা মনোবিজ্ঞানের নানা বিষয়ে জানতে আগ্রহী, “অন্ধকার মনস্তত্ত্ব” বা ডার্ক সাইকোলজি তাদের জন্য একটি সুখপাঠ্য গ্রন্থ। অন্ধকার মনস্তত্ব বিষয়ে লেখা এই বইটি পা
  লেখক   উইলিয়াম কুপার
  প্রকাশনী

 এশিয়া পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  আত্ম-উন্নয়ন ,  মোটিভেশনাল ও মেডিটেশন
  Language   বাংলা
  Number of Pages   283
  Cover Type   হার্ড কভার

ডার্ক সাইকোলজি সিক্রেটস “অন্ধকার মনস্তত্ত্ব, গোপন জ্ঞান”- একটি ভিন্ন ধরণের বই, ভিন্নধর্মী বিষয়ে লেখা। যারা মনোবিজ্ঞানের নানা বিষয়ে জানতে আগ্রহী, “অন্ধকার মনস্তত্ত্ব” বা ডার্ক সাইকোলজি তাদের জন্য একটি সুখপাঠ্য গ্রন্থ। অন্ধকার মনস্তত্ব বিষয়ে লেখা এই বইটি পাঠককে তার চারপাশে বসবাসের চিরপরিচিত এই পৃথিবীকে দেখাবে ভিন্ন এক জটিল বা কুটিল আলোয়। বইটি অন্ধকার মনস্তত্ত্বের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পথ-প্রদর্শক হিসেবে কাজ করবে। বইটি পড়লে আবেগের মাধ্যমে অন্য মানুষকে বশীকরণ করার গুপ্তজ্ঞান সম্পর্কে জানা যাবে। তাছাড়া, নিজের প্রয়োজনে অন্যের চিন্তা-ভাবনা ও আচার-ব্যবহারকে পরিবর্তন করা এবং অন্যের মন নিয়ন্ত্রণের কলা-কৌশল নিয়ে আনন্দদায়ক সব তথ্য-উপাত্ত বইটিতে উল্লেখ করা হয়েছে। এইসব তথ্য-উপাত্ত মনোবিজ্ঞান ও বশীকরণ কলা-কৌশলের উপর সাম্প্রতিকতম সংযোজন। মানব মনের পরীক্ষিত ও বাস্তব দিকসমূহ তুলে ধরার ক্ষেত্রে বইটি নিঃসন্দেহে অনবদ্য। বইটি পাঠ করলে অন্ধকার-মনস্তত্ত্ব কীভাবে কাজ করে, সেসম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। সেই সঙ্গে চারপাশের মানুষজনকে গভীর ও সত্যিকারভাবে বুঝতে পারা, তাদের অভিসন্ধি,চিন্তা-ভাবনা ও সম্ভাব্য আচার-আচরণ বিষয়ে নিখুঁতভাবে অনুমান করা সম্ভব হবে। এটি একটি অনুবাদ গ্রন্থ। এই সময়ের বিশ্বখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী, গবেষক ও গ্রন্থকার উইলিয়াম কূপার-এর লেখা আমাজন বেস্ট সেলার বইটি অনুবাদ করেছেন ইংরেজি ব্যাকরণ,মনোবিজ্ঞান ও মনোচিকিৎসা বিষয়ক প্রবন্ধ ও উপন্যাসের সুলেখক কাজী আবুল মারুফ। সহজ ও চিরায়ত বাংলা শব্দের মার্জিত উপস্থাপনের কারণে বইটি অনুবাদ সাহিত্যে সর্বজনগ্রাহ্য হয়ে উঠবে – ডার্ক সাইকোলজি এন্ড ম্যানিপুলেশন অন্ধকার মনস্তত্ত্ব, বশীকরণ অনুবাদ গ্রন্থটি মনোবিজ্ঞানের এমন বিষয় নিয়ে রচিত, প্রতিনিয়ত যার মুখোমুখি হতে হয় সবাইকেই। আমরা প্রত্যেকে প্রতিদিন কোনো না কোনোভাবে বশীকরণের সম্মুখীন হই; কখনো বশিকারক হিসাবে, কখনো বশীভূত হিসেবে। বশীকরণের ক্ষেত্রে সংবেদন, অনুভূতি, অন্তর্দৃষ্টি, প্ররোচনা, মগজধোলাই, ইত্যাদি কীভাবে ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তা এই বইটিতে প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে। ব্যক্তির সামগ্রিক আচরণের সাথে ব্যক্তিত্ব গঠনকারী নানা উপাদান সম্পর্কিত আলোচনা বইটিকে পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। অন্যকে প্রভাবিত করা, মগজ ধোলাই ও বশীকরণের বহুবিধ কৌশল এমনভাবে বর্ণিত হয়েছে যে, পাঠক তা থেকে ব্যক্তিগত, কর্মজীবন, সামাজিক মেলামেশা, বন্ধুত্ব ও সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভবিষ্যতের সুনির্দিষ্ট কিছু দিকনির্দেশনা পাবে। তাছাড়া অন্ধকার মনোবিজ্ঞানের অনেকগুলো তত্ত্ব ও ধারণা বইটিতে উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে বশীকরণের প্রকৃতি ও বশীকারকের সুবিধায় ব্যবহৃত ছলাকলা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। সেইসাথে অন্ধকার মনোবিজ্ঞানের কর্মপদ্ধতি বিষয়ে মানসমৃদ্ধ অন্তর্দৃষ্টি অর্জনের জন্য জগত-বিখ্যাত (বা কুখ্যাত) ব্যক্তিদের জীবনাচরণকে কেস-স্টাডি হিসাবে উপস্থাপন করা হয়েছে। বিদেশি গবেষণার অনুবাদ হলেও তিনজন অনুবাদক যৌথভাবে তাঁদের আন্তরিকতা, মেধা আর অভিজ্ঞতা দিয়ে বইটিকে বাংলা ভাষায় রুপান্তর করে প্রকৃতপক্ষে পাঠকের আত্মউন্নয়নের পাশাপাশি নিজেদের দায়বদ্ধতাই পালন করতে চেয়েছেন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।