| লেখক | মুফতি মুহাম্মদ শফি রহ:, শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
সংক্ষেপে পূর্ণাঙ্গ দীন ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন দীন তাই তার পরিধি সূদূরপ্রসারী, তার ব্যাপ্তি সুবিশাল। যাতে মানবজীবনের সকল অনুষঙ্গ- ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পররাষ্ট্র, আন্তর্জাতিকসহ বহু বিষয়ে আলোচনা থাকবে, থাকবে সকল বিষয়ে প্রয়োজনীয় ও পর্যাপ্ত দিকনির্দেশনা। এই পরিব্যাপ্ত সুবিশাল ‘ইসলাম’ সম্পর্কে লেখাপড়া, জ্ঞানার্জন ও তালিম লাভ করতে হলে প্রয়োজন ধৈর্য সাধনা, দীর্ঘ সময়; বরং সুদীর্ঘ জীবনের। ইসলাম সকলের প্রয়োজন, সবার পাঠ্য। কিন্তু সবার পক্ষে ততটুকু সময় ও সুযোগ বের করা দুরূহ ব্যাপার। ভারতের বিদগ্ধ আলেমে দীন সাইয়েদ মুহাম্মদ মিয়াঁ রহ. এই প্রয়োজনীয়তাটি খুব গভীরভাবে অনুধাবন করেছিলেন। তাঁর চিন্তাশীল মনন ও সুদক্ষ কলমের কল্যাণে তিনি সৃষ্টি করেছেন অনন্য এক রচনা- ‘দীনে কামেল ইসলাম কি মুখতাসার তাসবীর’ বা ‘সংক্ষেপে পূর্ণাঙ্গ দীন’। যাতে সুসংক্ষিপ্তভাবে বিধৃত হয়েছে ইসলামের পূর্ণ রূপরেখা। প্রতিটি মুসলমানের জন্য এ পুস্তিকাটি আমরা অবশ্যপাঠ্য মনে করি। গুনাহ থেকে বাঁচুন একদিকে তো গুনাহের তুফান বইছে। দীনদারদের জন্য পৃথিবীর পরিবেশ জটিলতর হচ্ছে। অন্যদিকে আমাদের পাপাচারের ফলে দরিদ্রতা, দুর্ভিক্ষ, খুনখারাবি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসসহ বহুমুখী লাঞ্ছনা মুসলমানদের উপর জেঁকে বসেছে। সংশোধনের সার্বিক প্রক্রিয়া অরণ্যে রোদন পরিদৃষ্ট হচ্ছে। এসবের মূল কারণ হলো মানুষ গুনাহকে গুনাহ জেনেও প্রবৃত্তির সামান্য চাওয়া পরিত্যাগ করতে প্রস্তুত নয়। তবে মাশাআল্লাহ, কিছু কিছু আল্লাহর বান্দা এ ব্যাপারে আন্তরিক ও যত্নবান রয়েছেন। . এমন বহু গুনাহ আছে, যেগুলো আমরা নিছক উদাসীনতা ও মূর্খতাবশত করে ফেলি, যাতে দুনিয়াবিও কোনো ফায়দা নেই আর তা ত্যাগ করলে কোনোপ্রকার কষ্ট ও অসুবিধা নেই। এ ক্ষেত্রে প্রয়োজন শুধু মুসলমানদের এসব গুনাহ সম্পর্কে অবগত করা আর তা ত্যাগ করার জন্য সচেতনতা সৃষ্টি করা। এ পুস্তিকায় এ ধরনের অহেতুক ও বেফায়দা গুনাহেরই তালিকা এবং তার সাথে সাথে এসব গুনাহের কারণে ভয়াবহ বিপদ ও আজাবের কথা আলোচনা করা হলো, যেন মুসলমান কমপক্ষে এসব গুনাহ থেকে বাঁচতে পারে। সব ধরনের গুনাহ থেকে বাঁচতে না পারলেও কমপক্ষে গুনাহের পরিমাণ তো কমতে থাকবে। আর এটা অসম্ভব নয় যে এসব গুনাহ ত্যাগ করার কারণে অন্যান্য গুনাহ ত্যাগ করার সাহস ও তাওফিকও লাভ হবে। পাশাপাশি এ পুস্তিকায় দু-ধরনের গুনাহের আলোচনা করা হয়েছে: এক. যেসব গুনাহে অনুভূতিহীন ও রুচিহীন মানুষও স্বাদ পায় না। আনন্দ পায় না। দুই. যেসব গুনাহে বাস্তবিকই কোনো স্বাদ ও আনন্দ নেই এবং তা ত্যাগ করলেও পার্থিব কোনো প্রয়োজন ও চাওয়াপাওয়ার ক্ষতি হয় না। কিন্তু কিছু কিছু বিকৃত রুচির মানুষ তাতে স্বাদ-আনন্দ খুঁজে পায়। আকর্ষণ অনুভব করে। . এ পুস্তিকায় উপরোক্ত উভয় প্রকার গুনাহের আলোচনা করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এসব গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন। সিরাতে রাসুল : শিক্ষা ও সৌন্দর্য ড. মুসতফা আস-সিবায়ী আমাদের জেনারশনে পরিচিত এক নাম। উনার চিন্তা-চেতনা, হাদিসবিষয়ক গ্রন্থনা আর প্রাচ্যবাদের মুখোশ উন্মোচনের ব্যাপারটা সবাই জানে। আজ উনার যে বইটি নিয়ে কথা বলছি, তার নাম হলো “আস সিরাতুন নাবাবিয়্যাহ: দুরুস ওয়া ইবার”। দেখতে সিরাতগ্রন্থ মনে হলেও আদতে এটি সিরাতগ্রন্থ না — অন্তত আমরা সিরাত বলতে যা বুঝে থাকি, তা নয়। তবে এই বইটির বৈশিষ্ট্য কী?… বইটিতে ইতিহাস আনা হয়েছে একেবারেই অল্প। আর তা থেকে খুলে খুলে বের করে আনা হয়েছে শিক্ষা। ভাষামাধুর্য আর বাক্যগঠন মুগ্ধ করে দেওয়ার মতন। শিক্ষা বের করার সূক্ষ্ম চিন্তাগত দিকটা বড় সুন্দর। গতানুগতিক ধারার বাইরে গিয়ে অতি চমৎকার ভঙ্গিতে শিক্ষাগুলো তুলে ধরা হয়েছে। খুবই সংক্ষিপ্ত কলেবরের বই এটি। বইটি নেড়েচেড়ে যা মনে হলো, এটি প্রাথমিক সীরাত-পাঠকদের জন্য না। আরো গভীরে গিয়ে বলতে গেলে, সিরাতুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারনির্যাস ও পরিশিষ্ট এই বইটি। খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা) রামাদান। বছরের শ্রেষ্ঠতম মাস আমরা অতিবাহিত করছি। আল্লাহ তাআলা এই মাসেই পবিত্র কুরআন নাযিল করেছেন। তিলাওয়াতের সাওয়াবের পাশাপাশি কুরআনের শিক্ষা হৃদয়ঙ্গম করতে রমাদান শ্রেষ্ঠ সময়। কিন্তু এজন্য কুরআনের অর্থ ও উদ্দেশ্য জানা জরুরী। খোলাসাতুল কোরআন এই ক্ষেত্রে পুরো কুরআনের সারমর্ম তুলে ধরবে পাঠকের সামনে। বইটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, একেবারে সাধারণ থেকে সাধারণ বাংলা জানা যে কেউ এটা বুঝতে পারবে। সকালবেলা পাঠ শুরু করলে দুপুরবেলা মনে হবে তার অর্ধেক পড়া হয়ে গেছে। আর সন্ধ্যায় এসে মনে হবে তিনি পুরো কোরআন একবার তেলাওয়াত করে উঠেছেন অর্থ ও মর্ম বুঝেই! এর সাবলীল ভাষা, সহজ উপস্থাপনায় প্রতিটি সুরার মর্ম ফুটিয়ে তোলা হয়েছে। আয়াতের পূর্বাপর সম্পর্ক নির্ধারণ, সুরায় উল্লিখিত একাধিক আলোচনার মাঝে যোগসূত্র তৈরি, আল্লাহ তায়ালা কোথায় কী বলেছেন এবং কীভাবে বলেছেন, সবই এই বইতে পাবেন। যে কোনো বড় সূরা পড়ার আগে যদি আমরা বইটি থেকে এর সারমর্ম পড়ে নিই, তাহলে পুরো সূরাটি বুঝতে বেশ সহজ হয়ে যাবে।