Whatsapp: +8801567808596

  |  

Track Order

দেয়ালে তাদের ছায়া তবু

দেয়ালে তাদের ছায়া তবু

৳275
৳220
কেউ কেউ এই পৃথিবীতে জাত গল্পবলিয়ে হয়ে জন্মায়। আর কেউ কেউ হয় আশরাফ জাহেদী। আর যাই হোক,তাকে জাত গল্পবলিয়ে বলার উপায় নেই। একটা ছোটখাটো লেখা দাঁড় করতেও অকল্পনীয় সংগ্রাম করতে হয় তাকে। ধীর পায়ে এক পা এগোলে পেছাতে হয় দেড় পা। কিন্তু সেই জাহেদীর সামনেই হঠাৎ বাস্তব
  লেখক   ইশরাক অর্ণব
  প্রকাশনী

 আফসার ব্রাদার্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  রহস্য ,  গোয়েন্দা ,  ভৌতিক ,  থ্রিলার ও অ্যাডভেঞ্চার
  Language   বাংলা
  Number of Pages   108
  Cover Type   হার্ড কভার

কেউ কেউ এই পৃথিবীতে জাত গল্পবলিয়ে হয়ে জন্মায়। আর কেউ কেউ হয় আশরাফ জাহেদী। আর যাই হোক,তাকে জাত গল্পবলিয়ে বলার উপায় নেই। একটা ছোটখাটো লেখা দাঁড় করতেও অকল্পনীয় সংগ্রাম করতে হয় তাকে। ধীর পায়ে এক পা এগোলে পেছাতে হয় দেড় পা। কিন্তু সেই জাহেদীর সামনেই হঠাৎ বাস্তব হয়ে ধরা দিতে থাকল গল্পের একেকটা চরিত্র। ঘটতে থাকল একের পর এক অবিশ্বাস্য ঘটনা। এগুলো কি তার ভ্রম নাকি সত্যি অলৌকিক কিছু ঘটছে তার সাথে? মনোবিদ ও শিক্ষক শহীদুল জহির শেলির কাছে যুক্তিই সবকিছু। নাহ,তিনি মিসির আলি নন। তবে যুক্তি দিয়েই হয়তো খণ্ডন করতে হবে কিছু অতিপ্রাকৃত ঘটনা। যুক্তি নামক ‘ফ্র্যাঙ্কেস্টাইনকে’ গুরুত্ব দিতে গিয়ে ফেল মেরে বসবেন না তো প্রফেসর শেলি? প্যারানর্মাল ইনভেস্টিগেটর ম্যাকবেথ চিরজীবনই ছুটে বেড়িয়েছে অলৌকিকতার পেছনে। বনঘেঁষা এক প্রত্যন্ত গ্রামে কি এমন ঘটেছিল তার সাথে? এবার অলৌকিকের পিছে ছুটতে গিয়ে ম্যাকবেথ এমন কিছুর মুখোমুখি হবে না তো যা তাকে বানিয়ে দেবে শেক্সপিয়রীয় ট্র্যাজেডির নায়ক? হরর,ফ্যান্টাসি,সাইকোলজি,ডার্ক হিউমার,মিথলজি,এক চিমটি জাদুবাস্তবতা ও উদ্ভট,ব্যাখাহীন কিছু চরিত্র নিয়েই গড়ে উঠেছে “দেয়ালে তাদের ছায়া তবু”।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।