Whatsapp: +8801567808596

  |  

Track Order

দিশি ও বিলাতি

দিশি ও বিলাতি

৳220
৳196
“দিশি ও বিলাতি” বইয়ের ফ্ল্যাপের লেখা: কর্তৃত্ববাদী ইংরেজ শাসনের কারণে কেমন করে ভালাে-মন্দ পরিবর্তনের মুখে পড়েছিল ‘দিশি’ বাঙালি সমাজ এবং কীভাবেই-বা নতুন দখলীকৃত ভূমিতে নানা মুশকিল বা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। ‘বিলাতি’ শাসকগােষ্ঠী—উভয় প্রসঙ্গই এখ
  লেখক   মুহিত হাসান
  প্রকাশনী

 প্রথমা প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইতিহাস ও ঐতিহ্য
  Language   বাংলা
  Number of Pages   110
  Cover Type   হার্ড কভার

“দিশি ও বিলাতি” বইয়ের ফ্ল্যাপের লেখা: কর্তৃত্ববাদী ইংরেজ শাসনের কারণে কেমন করে ভালাে-মন্দ পরিবর্তনের মুখে পড়েছিল ‘দিশি’ বাঙালি সমাজ এবং কীভাবেই-বা নতুন দখলীকৃত ভূমিতে নানা মুশকিল বা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। ‘বিলাতি’ শাসকগােষ্ঠী—উভয় প্রসঙ্গই এখানে আলােচিত হয়েছে। আছে সেকালের বাংলায় বসবাসকারী দিশি ও বিলাতি দুই তরফের পারস্পরিক সংঘাত ও সমন্বয়ের সরস-সজীব চিত্র। এ বইতে মিলবে পাশ্চাত্যে উদ্ভাবিত আধুনিক ভােটব্যবস্থার মুখােমুখি হয়ে সাবেকি বাঙালি সমাজের বিভ্রান্ত অভিজ্ঞতার বয়ান, ফুটবল খেলার স্বদেশি আন্দোলনের হাতিয়ার হয়ে ওঠার ইতিবৃত্ত, বাংলার জমিদারকুলকে সঙ্গী করে ইংরেজ কর্তাব্যক্তিদের লাগামহীন শিকার-বিলাসের কাহিনি, দূর রাশিয়ার অক্টোবর বিপ্লব শােষিত বাঙালিদের কীভাবে আকৃষ্ট করেছিল, সেই বিবরণ এবং সাহেবদের আনা ছাপাখানা-প্রযুক্তির মারফত বাংলা বই ও পঞ্জিকার বাজারের বিস্তার লাভের আগাপাশতলা। উঠে এসেছে বাংলার তীব্র ঝড়-বাতাস, বর্ষার ভয়ানক জলাবদ্ধতা বা বিষম গ্রীষ্মকালের পাল্লায় পড়ে বিলেতাগত শাসককুলের নাস্তানাবুদ হওয়ার আখ্যানও।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।