Whatsapp: +8801567808596

  |  

Track Order

দুআর মহিমা, দশ মিনিটের আমল এবং আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন (প্যাকেজ)

দুআর মহিমা, দশ মিনিটের আমল এবং আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন (প্যাকেজ)

৳588
৳441
এই প্যাকেজে যা যা রয়েছে: দুআর মহিমা মন খারাপের কথা, জীবনের সব চাওয়া-পাওয়ার কথা আপনার রবকে বলুন। মনের মাধূরী মিশিয়ে দু’আ করুন তাঁর কাছে। দুনিয়ার মানুষের কাছে বলে কি লাভ (!) দুনিয়ার মানুষ তো কোনো উপকার করতে পারবে না। তারা আপনার কোন চাওয়া পূর্ণ করতে পারবে ন
  লেখক   শাইখ নাবিল ইবনে নাসির আস-সানানি, শাইখ খালিদ আর-রাশিদ
  প্রকাশনী

 হাসানাহ পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

এই প্যাকেজে যা যা রয়েছে: দুআর মহিমা মন খারাপের কথা, জীবনের সব চাওয়া-পাওয়ার কথা আপনার রবকে বলুন। মনের মাধূরী মিশিয়ে দু’আ করুন তাঁর কাছে। দুনিয়ার মানুষের কাছে বলে কি লাভ (!) দুনিয়ার মানুষ তো কোনো উপকার করতে পারবে না। তারা আপনার কোন চাওয়া পূর্ণ করতে পারবে না। চাওয়া-পাওয়া তো আছে কেবল রবের কাছে, যিনি চাইলে অকল্পনীয়ভাবে মুহুর্তের মধ্যে সব ঠিক করে দিতে পারেন। তপ্ত মরুভূমিময় হৃদয়কে করে দিতে পারেন বৃষ্টিস্নাত সবুজ-সতেজ উদ্যান। হৃদয়ের দর্পণে লিখে রাখুন এই আয়াতকে- ‘অচিরেই আপনার রব আপনাকে এরূপ দান করবেন, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। (সূরা আদ- দুহা: ৫)’ কখনো কখনো দেখবেন- আপনার দু’আগুলো রব কবুল করছেন না। আপনি যা চেয়েছেন, তা আপনি পাচ্ছেন না। তখন আপনি হতাশ হবেন না। আপনি দু’আ করতেই থাকুন। দু’আতে দৃঢ় হোন। দেখবেন, একদিন হঠাৎ করে আপনার দু’আগুলো কবুল হয়ে যাবে। যে দু’আ করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিল কান্না ভিজরিত। চোখ দিয়ে ঝরেছিল জলধারা। সেই দু’আ যখন হুট করে রব কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রু-কণায়। সেদিন হয়ত ফিসফিস করে বলে উঠবেন- ‘হে আমার রব, আমি তো আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি। দশ মিনিটের আমল সময়ের অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে গড়ে ওঠেছে আমাদের জীবনের সীমানা। প্রতিটি মুহূর্ত অতিক্রান্ত হওয়ার সাথে সাথে সংকুচিত হতে থাকে হায়াতের জীবন, চরম নির্মমতায় খসে পড়ে জীবনের একেকটি খন্ড। সময়ের অবমূল্যায়ন করে এক সময় আমরা উপনীত হই মৃত্যুর অমোঘ বিধানের দ্বারপ্রান্তে, কিন্তু হিসাবের খাতায় যুক্ত হয় না আশানুরূপ পরকালের মুক্তির রসদ, আমলের শুভ্রতায় উদ্ভাসিত করতে পারি না পরকালের ঘাঁটি। অথচ আমলের স্পৃহা ও সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আমরা জীবনের প্রতিটি মুহূর্ত অর্থবহ করে তুলতে পারি, আমলের আলোকচ্ছটায় আলোকিত করতে পারি জীবনের অলিগলি। ‘দশ মিনিটের আমল’ বইটিতে এমনই প্রশিদ্ধ কিছু আমলের কথা বিবৃত হয়েছে, যে আমলগুলো পালন করতে অল্প সময়ের প্রয়োজন হলেও সাওয়াবের পরিমাণ অনেক বেশি। প্রতিটি আমলের শুদ্ধতা নির্ণয়ের জন্য কুরআন-হাদিসের রেফারেন্স উল্লেখ বইটির সৌন্দর্যের অন্যতম দিক। দীনি দাওয়াতের দরদী ভাষায় লিখিত বইটি সময়ের প্রতি উদাসীন, আমলহীন প্রতিটি মানুষের হৃদয়ের সদর দরোজায় করাঘাত করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আরববিশ্বের বিখ্যাত দায়ী শাইখ আব্দুল মালিক আল-কাসিম হাফি. এর অমূল্য রচনা বাংলাভাষী পাঠকদের সমীপে উপস্থাপন করতে পেরে হাসানাহ পাবলিকেশন গর্বিত ও আনন্দিত। আমলের হরেক রকম ফুলেফুলে সজ্জিত, সুবাসিত দশ মিনিটের পাঠশালায় আপনাকে স্বাগতম। আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন এপারের দুনিয়া ওপারের অন্তহীন সফরের পরীক্ষাগৃহ। পরপারের চিরস্থায়ী শান্তির জন্য প্রয়োজন সাওয়াবের রসদ। কিন্তু দুনিয়ার মিছে মরীচিকা, নফস ও শয়তানের কুমন্ত্রণার কুহেলিকায় প্রলুব্ধ হয়ে আমরা এই চিরসত্য কথাটি ভুলে যাই। জড়িয়ে যাই গুনাহের পঙ্কিলতায়। গুনাহের গলিপথ থেকে হিদায়াতের আলোকিত রাজপথে ফিরে আসতে তাওবার বিকল্প নেই। তাওবা অন্ধকার পথে বিচ্ছুরিত দীপক মশাল। পরকালীন মুক্তির বিকনবাতি। বোধের মর্মমূলে, হৃদয়ের অন্দরমহলে ও চিন্তার কোষে কোষে চেতনার রেখাপাত ব্যতীত তাওবা অর্থহীন। দীনি দরদে, বিগলিত হৃদয়ে, মমতার আলতো স্পর্শে, অশ্রুর নোনাজলে রচিত হয়েছে তাওবার উপাখ্যান, ‘আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন’। প্যাকেজটি অর্ডার করলে সাথে পাচ্ছেন রাসূল সা: এর বাড়িতে একদিন বইটি হাদিয়া

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।