Whatsapp: +8801567808596

  |  

Track Order

দুচাকায় দুনিয়া

দুচাকায় দুনিয়া

৳600
৳516
১৯২৬ সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন বিমল মুখার্জি (১৯০৩-১৯৮৭)। এর আগেই ১৯২১-২৬ সালে সাইকেলে ভারত ভ্রমণ শেষ করেছেন। নামমাত্র অর্থ এবং অজানা জগতের প্রবল আকর্ষণ সম্বল করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন বিমল মুখার্জি। আরব, ইরান, সিরিয়া, তুরস্ক, ব্রিটেন, আইস
  লেখক   বিমল মুখার্জি
  প্রকাশনী

 বাতিঘর

  সংস্করণ   May 22, 2026
  catagory  ভ্রমণ
  Language   বাংলা
  Number of Pages   320
  Cover Type   হার্ড কভার

১৯২৬ সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন বিমল মুখার্জি (১৯০৩-১৯৮৭)। এর আগেই ১৯২১-২৬ সালে সাইকেলে ভারত ভ্রমণ শেষ করেছেন। নামমাত্র অর্থ এবং অজানা জগতের প্রবল আকর্ষণ সম্বল করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন বিমল মুখার্জি। আরব, ইরান, সিরিয়া, তুরস্ক, ব্রিটেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, গ্রিস, ইজিপ্ট, সুদান, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ইকোয়েডর, পেরম্ন, হাওয়াই দ্বীপ, জাপান, চিন, হংকং, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি দেশ ঘুরে ভারতে ফিরে আসেন ১৯৩৭ সালে। প্রথম ভারতীয় হিসাবে ভূ-পর্যটনের বিপুল ও বিচিত্র অভিজ্ঞতা বিমল মুখার্জি লিপিবদ্ধ করেছেন এই বইয়ে। লেখকের পুত্র সিদ্ধার্থ দাস মুখার্জি ও পুত্রবধূ অনুরাধা মুখার্জি জানিয়েছেন, এই বইটির যে অল্পসংখ্যক কপি ছাপা হয়েছিল, তা সম্পূর্ণ নিঃশেষিত। এখন আর পাওয়া যায় না। এঁদের সাগ্রহ সম্মতিতে ‘দুচাকায় দুনিয়া’ ১৯৯৫-৯৬এ ধারাবাহিকভাবে ‘ভ্রমণ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নামমাত্র সম্পাদিত ও কিছুটা সংড়্গপ্তি আকারে। ভ্রমণ-অনুরাগী, অভিযানপ্রিয়, দূরাসক্ত বাঙালির জন্য বিমল মুখার্জির সাইকেলে দুঃসাহসিক বিশ্বভ্রমণের অভিজ্ঞতা পরিবেশন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বইটিকে এককথায় বাঙালির জাতীয় সম্পদ বললে বোধহয় অত্যুক্তি হবে না।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।