| লেখক | মুফতি গোলাম রাজ্জাক কাসেমী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 24, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 120 |
| Cover Type | হার্ড কভার |
আধুনিক আরবি বানানরীতি, যতি চিহ্নের ব্যবহার ও আরবি লেখালেখির কলাকৌশল নিয়েই বইটি রচিত । লেখক তার বক্ষ্যমান এই কিতাবের শুরুতেই ইমলা বা আরবি বানানরীতি বিষয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি উল্লেখ করেন। পাশাপাশি আধুনিক আরবির বানানরীতির সহজ ও সর্বাধিক সমাদৃত পদ্ধতি উপস্থাপনের মধ্য দিয়েই তার কিতাবটি সাজিয়েছেন। আলোচিত কিতাবটি দুইটি ভাগে বিভক্ত করে প্রথম ভাগে বিশটি পাঠে বানানরীতির উপর চমৎকার ও সাবলীল আলোচনার মধ্য দিয়ে ইতি টানেন। বইটির প্রতিটি পৃষ্ঠা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অমূল্য রত্ন ভান্ডার। আরবি ভাষার সর্বাধিক ব্যবহৃত এবং প্রচলিত ও জীবন ঘনিষ্ঠ শব্দসমূহের ব্যবহার এই বইটিতে সমাবেশ ঘটেছে। যেমন সালাত, কুরআনসহ অন্যান্য জীবন ঘনিষ্ঠ শব্দাবলি। আরবি বানানের জটিলতার যাবতীয় সমাধানগুলো খুবই সহজ ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে । বইটির দ্বিতীয় ভাগে লেখক গোলাম রাজ্জাক কাসেমী বিরাম চিহ্নের পরিচয়, বিরাম চিহ্নের ইতিহাস, বিরাম চিহ্নের গুরুত্ব ও তা ব্যবহারের স্থানসমূহ সুবিন্যস্ত ও ব্যাপক উদাহরণের মধ্য দিয়ে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি আরবিতে প্যারাগ্রাফ ও প্রবন্ধ-নিবন্ধ লেখার পদ্ধতিও উল্লেখ করেছেন। যেকোনো বই নিয়ে ভালো-মন্দ উভয়ই মন্তব্য করার সুযোগ থাকে। কিন্তু এই বইটি এতই চমৎকার যে পাঠকের মনে শুধু মুগ্ধতাই ছড়াবে ইনশাআল্লাহ। বলতে গেলে এই বইটি অনেকটা ট্রাফিক আইনের মত। যেভাবে ট্রাফিক আইন প্রণয়ন করা হয় রোডের শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা এড়ানোর জন্য, ঠিক তেমনিভাবে এই বইটি নির্ভুল শব্দ লিখন ও বেপরোয়া কলম চালানো থেকে বাঁচাবে, ইনশাআল্লাহ । বইটির বিশেষ কিছু বৈশিষ্ট্য : (১) সঠিক শব্দের পাশাপাশি ভুল শব্দ উল্লেখ করে পার্থক্য নিরূপণ। (২) কারণসহ ব্যাপক উদাহরণের উল্লেখ ও পর্যাপ্ত অনুশীলন। (৩) হাদিস ও বিভিন্ন প্যারাগ্রাফ থেকে আরবি সাহিত্য শেখার পাশাপাশি বানানরীতি শিক্ষার সূক্ষ্ণ পদ্ধতি। (৪) সহজ ও প্রাঞ্জল আরবি গদ্যে উপস্থাপন। (৫) আরবি বানানরীতি ও বিরাম চিহ্ন বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন। (৬) আরবিতে অনুচ্ছেদ ও প্রবন্ধ-নিবন্ধ লেখালেখি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। (৭) ২০ টি কার্যকরী ক্লাসের মাধ্যমে বইটি সন্নিবেশিত। (৮) আরবি ভাষা একাডেমির সর্বশেষ নীতিমালার আলোকে রচিত। (৯) মিশরের আরবি ভাষাবিদ শায়েখ আহমদ মুহাম্মদ তূখী হাফিজাহুল্লাহ ও বিশিষ্ট আরবি ভাষাবিদ শায়েখ মহিউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহর বিশেষ তত্ত্বাবধান ও নিরীক্ষণের মাধ্যমে রচিত। (১০) উন্নত পেইজ, মজবুত বাঁধাই এবং দৃষ্টিনন্দন প্রচ্ছদ। আরবি ভাষার শিক্ষক, ছাত্র ও ভাষাপ্রেমী— যারাই নির্ভুলভাবে লিখতে চাই, বইটি তাদের জন্য অবশ্যপাঠ্য। বাংলা বিরাম চিহ্নের ন্যায় আরবিতেও বিরাম চিহ্নের ব্যবহার কোনো অংশেই কম নয়। এই বইটির অধ্যয়ন আরবি বানানরীতি ও বিরাম চিহ্ন ব্যবহারের পরিপূর্ণ গাইডলাইন দিবে। পাশাপাশি আরবিতে অনুচ্ছেদ ও প্রবন্ধ-নিবন্ধ লেখারও আলোকিত পথ দেখাবে, ইনশাআল্লাহ।