| লেখক | স্টিফেন আর. কোভে |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 288 |
| Cover Type | হার্ড কভার |
জীবনে আমরা সবাই সফল হতে চাই। কিন্তু সফলতার রহস্য কি, সেটা কি আমরা জানি? সেই উত্তর বের করতে গিয়ে বিখ্যাত লেখক স্টিফেন আর. কোভে তার বিখ্যাত “The 7 Habits of Highly Effective People” বইটিতে ৭ টি অভ্যাসের বিষয় তুলে ধরেছেন, যে ৭টি অভ্যাস আপনাকে সকলের মাঝে অনন্য করে তুলতে পারে। আজকে আমরা সেই ৭ টি অভ্যাস সম্পর্কে বিস্তারিত জানবোঃ 1.Be Proactive: আচ্ছা, আমরা কি একটা বিষয় খেয়াল করেছি, যখন কোনো কাজে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা সাধারণত সেই সিদ্ধান্ত -ই দেই, যে সিদ্ধান্ত বেশিরভাগ মানুষ দিয়েছে। অর্থাৎ আমরা নিজে থেকে নতুন করে কোনো সিদ্ধান্ত দেই না। বেশিরভাগ মানুষ যে সিদ্ধান্তকে সমর্থন দেয়, আমরা সেই সিদ্ধান্তকে চোখ বুঝে সমর্থন করি। এক্ষেত্রে আমরা ‘Reactive’ ভুমিকা পালন করি। কিন্তু এসব বিষয়ে আমাদের হওয়া উচিত ‘Proactive’। সফল মানুষ হওয়ার জন্য যে কতগুলো গুণ বা অভ্যাস থাকা আবশ্যক, তার মধ্যে বিশেষ একটি অভ্যাস হচ্ছে Proactive হওয়া। অর্থাৎ একজন মানুষের উচিত যেকোনো কাজে তার নিজস্ব মতামতের বিষয়টিকে তুলে ধরা। অন্যের সিদ্ধান্তকে অন্ধভাবে সমর্থন না করে, নিজের জ্ঞান, চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করা। যদি অন্য কারো সিদ্ধান্ত উপযুক্ত মনে হয়, তবে সেই সিদ্ধান্তকে আরো বেশি ইফেক্টিভ করার জন্য কি করা যেতে পারে, সেই বিষয়টা নিয়েও অন্ততপক্ষে আমাদের ভাবা উচিত। Proactive হওয়ার এই অভ্যাস আপনাকে সকলের মাঝে একজন অনন্য মানুষ হিসেবে উপস্থাপন করবে। 2. Begin with The End in Mind: প্রতিটা কাজকে আরো ইফেক্টিভ করার জন্য সেই কাজের ফলাফল সম্পর্কে আমাদের পূর্ব ধারণা রাখা প্রয়োজন। আমরা কোন উদ্দেশ্যে কি করছি, সেটা সম্পর্কে আমরা যেন সবসময় অবগত থাকি। আমরা যখন কোনো উদ্দেশ্য নির্ধারণ করে কোনো কাজ শুরু করবো তখন স্বাভাবিকভাবেই আমাদের সেই কাজে একাগ্রতা বেশি থাকবে। কাজ চলাকালীন আমরা উপলব্ধি করবো, আমরা আমাদের উদ্দ্যেশ্য পূরনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এই বিষয়টা আমাদেরকে মানসিকভাবে শক্তি যোগাবে। আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রতিটা কাজেই সফল হব। 3. Put First Thing First: Urgent’ এবং ‘Important’ এই দুইটা শব্দ সম্পর্কে আমরা সবাই পরিচিত থাকলেও, কেন যেন আমাদের জীবনে শব্দ দুটোর যথার্থ প্রয়োগ করতে পারিনা। আমরা অনেক সময় বুঝতে পারিনা, কোন কাজটার আগে আমাদের কোন কাজটা করা উচিত। এতে করে আমরা অনেক প্রয়োজনীয় কাজ না করে অপ্রয়োজনীয় ক