| লেখক | ডেভিড বালডাচি |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 30, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 400 |
| Cover Type | হার্ড কভার |
ছুটি কাটাতে ব্যারোনভিলে, জেমিসনের বোনের বাড়িতে এসে বিরাট ঝামেলায় জড়িয়ে পড়ল অ্যামোস ডেকার। ওই বাড়ির উল্টোদিকের বাড়িতে পাওয়া গেল দুটো লাশ। তাদের পরিচয় জানে না সারা শহরের কেউ। কীভাবে খুন করা হয়েছে তাঁদেরকে, সেটাও বলতে পারছে না এমনকী স্থানীয় পুলিশও। বাধ্য হয়ে তদন্তে নামল ডেকার এবং জেমিসন। বরাবরের মতোই কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। সেই সাপ যে এত বিষধর, কল্পনাও করতে পারেনি ডেকার। একের পর এক লাশ আবিষ্কৃত হতে থাকল ছোট ওই শহরে। শুধু তা-ই না, ডেকার ও জেমিসনের জন্য মরণফাঁদ পাতল অদৃশ্য শত্রুপক্ষ। এখন প্রশ্ন, নিজের অতুলনীয় স্মৃতিশক্তি পুঁজি করে ডেকার কি পারবে লড়াইটা একা চালিয়ে যেতে? নাকি হত্যাকান্ডের শিকার হওয়া অন্যদের নিয়তি বরণ করে নিতে হবে ওকেও?