| লেখক | রাফায়েল সাবাতিনি, জুল ভার্ন |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 30, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | পেপার ব্যাক |
“দ্য লায়ন’স স্কিন ও দক্ষিণের যাত্রী” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ দ্য লায়ন’স স্কিন মা’র করুণ মৃত্যুর বদলা নিতে ইংল্যাণ্ডে এসেছে ক্যারিল। উদ্দেশ্য: রাজদ্রোহিতার দায়ে ফাঁসিয়ে দেবে লর্ড অস্টারমােরকে,যিনি ওর জন্মদাতা হয়েও ওর সবচেয়ে বড় শত্রু। কিন্তু ঘটতে শুরু করল একের পর এক আজব ঘটনা। ক্যারিলের দ্বিধাবিভক্ত। মন শােধ নেয়ার আগে ভালােবেসে ফেলল এক অসহায় অনাথ মেয়েকে। ওদিকে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ওরই সৎ ভাই,তাতে ধরা পড়লে নিশ্চিত মৃত্যুদণ্ড। শেষ পর্যন্ত যে-নাটকীয় ঘটনা ঘটল,সে-ব্যাপারে ঘুণাক্ষরেও কোনাে ধারণা ছিল না ক্যারিলের। দক্ষিণের যাত্রী বন্দিশিবির থেকে এল পয়গাম। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের আচরণ কংস মামার মতাে। মানবিকতার চেয়ে বড় হয়ে উঠেছে রাজনীতির নােংরা খেলা। শেষ পর্যন্ত বাকি রইল একটা কাজই। বিপন্ন জাহাজীদের উদ্ধারে এগিয়ে চলল ওরা সাতজন। …মানুষগুলাে কোথায়? প্রকৃতির হারামিপনা তাে রয়েছেই,ষােলাে কলা পূর্ণ করতে মুখ খিচাল রক্তলােভীর দল। প্রাণ বাঁচানােই এখন দায়। এত কিছু সামলে পাবে কি অভিযাত্রীরা সেই। মানুষটির হদিস— যার আছে দুই জিভ,দুই হৃৎপিণ্ড?