| লেখক | হাওয়ার্ড পাইল |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 29, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | বাংলা |
| Number of Pages | 240 |
| Cover Type | হার্ড কভার |
শেরউডে ফিরেই দল গঠনে মনযোগ দিলো রবিন। পরিষ্কার বুঝতে পেরেছে সে, আগে শক্তি অর্জন করতে হবে নিজেদের নিরাপত্তার স্বার্থে। টিকে থাকতে হলে সবার প্রথমে লাগবে কব্জির জোর। কাজেই সাহসী, শক্তিশালী, বিশ্বাসী লোক খুঁজে বের করার কাজে প্রাণপনে লেগে গেলো সে। রবিন হুডের দলে যোগ দিতে প্রায় প্রতিদিনই অনেক লোকজন আসে। কিন্তু ভালোমতো পরীক্ষা করার পর সন্তুষ্ট না হয়ে কাউকে দলে নিলো না রবিন। উপযুক্ত লোকের খোঁজ পেলে তাকে দলে টানার চেষ্টায় যেমন কোনো ত্রুটি করতো না সে, তেমনি অনুপযুক্ত লোককে ফিরিয়ে দিতেও দ্বিধা করতো না বিন্দুমাত্র। ফলে ধীরে ধীরে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল ওর দলটা। দলের লোকসংখ্যা বাড়তে বাড়তে গিয়ে দাঁড়িয়েছে পাঁচ-কুড়িতে। একদিন এক সুন্দর সকালে ঘুম থেকে উঠে চঞ্চল বার্ণার পানিতে হাত-মুখ ধুচ্ছিল রবিন। সুর্য এখনও পৃথিবীর উপর এতটা নির্দয় হয়ে ওঠেনি। গাছের ডালে পাতার আড়ালে বসে মিষ্টি মধুর গান শোনাচ্ছে নাইটিঙ্গেল পাখিরা। ওকের শাখায় দোল দিয়ে যাচ্ছে মৃদু বাতাস।