| লেখক | ড. সালমান আল আওদাহ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 224 |
| Cover Type | পেপার ব্যাক |
ইসলামের ফিকাহ শাস্ত্রের চার স্থপতি। চার ইমাম। ইমাম আবু হানিফা, ইমাম আবদুল মালেক, ইমাম শাফেয়ী এবং আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিম। তাঁদের নামেই ফিকাহভিত্তিক স্ব স্ব মাজহাব গড়ে উঠেছে। অধিকাংশ মুসলিম এই চার মহীরুহের চার ধারার কোনো না কোনো একটির প্রদর্শিত খুটিনাটি বিধান অনুসরণ করেই দ্বীন চর্চা করে থাকেন। সঙ্গতকারণেই তাঁদের চিন্তা, কর্ম ও অবদানের সাথে আমাদের নিবিড় পরিচয় থাকা প্রয়োজন।মহান আল্লাহর অনুগ্রহে তাঁদের নিবিড় গবেষণায় ইসলামের জ্ঞান বিকাশের মহাসড়ক নির্মিত হয়েছে। মতের ভিন্নতাকে সহনশীল উদারতায় বরণের মাধ্যমে মুসলিম উম্মাহ তাঁদের কাছ থেকে কিভাবে কতটা সমৃদ্ধ হয়েছে তা অনুধাবন করা আবশ্যক। মৌলিক বিষয়কে অক্ষুণ্ণ রেখে জ্ঞান বিকাশের ধারাবাহিকতায় দ্বীনের অনুশীলনকে সহজ, সাবলীল ও বাস্তবতার সাথে প্রাসঙ্গিক করে তোলার এক অনুপম দীক্ষা দিয়ে গেছেন তাঁরা। তাঁরা মুসলিম সভ্যতার তৃতীয়-চতুর্থ স্তরের বুনিয়াদ। এই বই সেই বুনিয়াদের প্রাথমিক বর্ণাঢ্য পরিচয়।