| লেখক | শায়খ আব্দুর রাজ্জাক ইবন আব্দুল মুহসিন আল বদর, শাইখ মুহাম্মাদ ইসমাইল আল-মুকাদ্দাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
ঈমান পরিচর্যা ‘আশ্চর্যের বিষয় এটা নয়, বহু মানুষ পরকাল ও তার শাস্তির ওপর ঈমান রাখে না। বরং আশ্চর্যের বিষয় হলো, একজন মুমিনের ঈমান ও ইয়াকীন দুটোই রয়েছে, কিন্তু এগুলো তার কোনো উপকারে আসছে না।’ঈমান নিয়ে বড়ই ভীতিকর কথা বলেছেন ইবনুল-জাওযী রহিমাহুল্লাহ। বিষয়টি বড়ই চিন্তার। কারণ, আমরা প্রায়ই দেখি, মনে ঈমান আছে দাবী করলেও সেই ঈমানের কোনো নাম ঘন্ধ নেই আমাদের ভিতর। আমল কমতে কমতে এমন দুরূহ অবস্থা হয়েছে যে, একটু অতিরিক্ত আমল করার আগ্রহটুকুও আর আসে না। ফরজ ইবাদতগুলো হয়ে গেছে দায়সারা। কেন?ঈমানী দুর্বলতা। তবে ঈমান যেমন কমে, তেমনি এটি বাড়ানও যায়। কী করলে ঈমান বাড়ে আর কী করলে কমে—এসব নিয়েই লেখা ‘ঈমান পরিচর্যা’ বইটি। নির্লিপ্ত ঈমানকে চাঙ্গা করতে এবং ঘন ঘন দুর্বল হবার হাত থেকে রেহাই দিতে বইটি টনিকের মতো কাজ করবে ইনশাআল্লাহ্। যে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার এবং শ্রেষ্ঠতম নিয়ন্ত্রক। মানুষের মন, ভালোবাসার ব্যক্তিটি ছাড়া অন্য কারও কথাই শোনতে চায় না! যাকে সে ভালোবাসে তার জন্য সে সর্বস্ব বিলিয়ে দেয়; নিজেকে বিলীন করে হলেও তার কল্যাণ প্রত্যাশা করে। পারস্পরিক এই ভালোবাসা যখন আল্লাহর জন্য হয় তখন মানুষ হয়ে ওঠে পরোপকারী ও কল্যাণকামী। আল্লাহর জন্য পরস্পরের এই ভালোবাসাই পারে নিবিড় বন্ধনে সকলকে আবদ্ধ করতে। এই ভালোবাসাই পারে ব্যাক্তি-পরিবার-সমাজ-রাষ্ট্রের সবখানে শান্তির আবহ সৃষ্টি করতে। পরিশেষে আমাদের নিয়ে যেতে পারে অনাবিল শান্তি-সুখের নীড়ে। এই ভালোবাসারই এক অনবদ্য সবক হবে এই বইটি, ইনশাআল্লাহ্। লজ্জা: ঈমানের একটি শাখা লজ্জা, আরবীতে বলে ‘হায়া’। এই লজ্জা নারী-পুরুষ সবার জন্য। এ এমন এক লজ্জা, যা শুধু বিপরীত লিঙ্গের প্রতি নয়, ঘরের চার দেওয়ালে বসে থাকলেও অন্তরে কাজ করে। রবের প্রতি, ফেরেশতাদের প্রতি, নিজের প্রতি, মানুষদের প্রতি লজ্জা। লজ্জার এই শাখাগুলো ব্যক্তিকে শুধু নির্লজ্জতা থেকেই দূরে রাখে না, বানায় খাঁটি মুমিন, মুত্তাকী বান্দা। অলসতা ঝেড়ে ফেলে ব্যক্তিকে উদ্বুদ্ধ করে নেককার, সালেহ হতে। বেখেয়ালি, লক্ষ্যহীন জীবনকে করে আখিরাত-মুখী। স্রোতে ভেসে যাওয়া চরিত্রকে আনে নিষ্কলুষ জমিনে। শক্ত হৃদয়ে জাগায় পবিত্র স্পন্দন। ইসলামে লজ্জা বলতে কী বোঝায়, লজ্জার ধরণ-প্রকারগুলো কী কী, কোন কোন ক্ষেত্রে লজ্জা প্রশংসনীয় এবং কোন ক্ষেত্রে নিন্দনীয়, আমাদের পূর্বসূরিগণ কেমন লজ্জার চর্চা করতেন, কীভাবে হারানো লজ্জা পুনরায় অর্জন করা যায়—মোট কথা লজ্জার নান্দনিক দিক আলোচনা করা হয়েছে এই বইতে। বেহায়াপনায় তলিয়ে যাওয়া জাতিকে উদ্ধার করতে এবং একটি পবিত্র জাতি বিনির্মাণে বইটি অকৃত্রিম ভূমিকা রাখবে ইনশা আল্লাহ।