| লেখক | অজয় দাশগুপ্ত |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | হার্ড কভার |
একাত্তরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শ্রেণিকক্ষ থেকে মাতৃভূমির স্বাধীনতার দাবিতে স্লোগান দিয়ে বের হয়ে আসেন। এরপর রণাঙ্গনে লড়েছেন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে। পরিবারের সদস্যরা কোথায় জানা নেই। কখনো মুক্তিবাহিনী ক্যাম্পে,কখনো বনে-জঙ্গলে বসতি। খাবার কখনো জুটেছে,কখনো উপোস। মুক্তিবাহিনীর সদস্য হিসেবে প্রশিক্ষণ গ্রহণকালে দিনে এক টাকা করে ২১ দিনে মিলেছিল ২১ টাকা,বিজয়ের পর বাংলাদেশ সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে ৫০ টাকা- একাত্তরে উপার্জন ৭১ টাকা! রণাঙ্গনে মৃত্যুর মুখোমুখি হয়েছেন বহুবার। ১৬ ডিসেম্বর বিজয়ী বীর হিসেবে ফিরেছেন নিজ গৃহে। মুক্ত স্বদেশে ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় খুললে ফিরে আসেন শ্রেণিকক্ষে। স্বপ্ন ও সাহসের সেই দিনগুলোর কথাই অজয় দাশগুপ্ত তুলে ধরেছেন একাত্তর ৭১ গ্রন্থে। অতিরঞ্জন নেই,যা দেখেছেন কিংবা নিজে যুক্ত ছিলেন,কেবল সেটুকুই বলেছেন প্রাঞ্জল ভাষায়। এ যেন নিপুণ তুলির আঁচড়ে একাত্তরের দিনগুলো ফুটিয়ে তোলা।