| লেখক | মোহাম্মদ মতিউর রহমান সেলিম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Number of Pages | 88 |
| Cover Type | হার্ড কভার |
কিছু কথা নশ্বর এই পৃথিবীতে মানবজীবন ক্ষণস্থায়ী। নদীর মতো মানবজীবনও এ কূল ভাঙে ও কূল গড়ে। সুখ-দুঃখ, হাসি-কান্নার নানা স্মৃতি মানুষ ভুলতে পারে না। এসব স্মৃতিকে মানুষ নানাভাবে ধরে রাখে। কেউ গল্পে, কেউ কবিতায়, কেউ প্রবন্ধে। মোহাম্মদ মতিউর রহমান সেলিম পেশাদার লেখক নন। তিনি একজন মুক্তিযোদ্ধা। একজন জীবন সংগ্রামী মানুষ। ৭৫ বছর বয়সী এই মানুষটি জীবনকে দেখেছিলেন নানাভাবে। মুক্তিযুদ্ধের নানান খুঁটিনাটির সাথে তার প্রত্যক্ষ সংযোগ ছিল। প্রজন্মের জন্য সেসব তুলে ধরতে তিনি যথেষ্ট আন্তরিক ছিলেন। সেই নিরিখে লেখা তার ‘একাত্তরের স্মৃতিকথা’। প্রজন্মের কাছে বইটিতে উল্লেখিত তথ্যসমূহ তুলে দেওয়ার লক্ষ্যেই তিনি এই বই লেখার প্রয়াস পেয়েছেন। মেহেদী আল মাহমুদ ১৬.১২.২০২৪ মিরপুর, ঢাকা