Whatsapp: +8801567808596

  |  

Track Order

একদলীয় সরকার যেভাবে এলো

একদলীয় সরকার যেভাবে এলো

৳700
৳595
১৯৭২ সাল। সদ্য স্বাধীন দেশ। চারদিকে বিজয়ের আনন্দ, উল্লাস। একই সঙ্গে ঘরে ঘরে স্বজন হারানোর বেদনা। মুক্তিযুদ্ধকালীন সরকার রাষ্ট্রের হাল ধরেছে। কিন্তু গণমানুষের আকাশ-ছোঁয়া আকাঙ্ক্ষার সঙ্গে তাল মেলাতে পারছে না-তৈরি হচ্ছে সংকট। এ এক অস্থির সময়। বিশ্বজুড়ে আধিপত
  লেখক   মহিউদ্দিন আহমদ
  প্রকাশনী

 গ্রন্থিক প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  বাংলাদেশ
  Language   বাংলা
  Number of Pages   284
  Cover Type   হার্ড কভার

১৯৭২ সাল। সদ্য স্বাধীন দেশ। চারদিকে বিজয়ের আনন্দ, উল্লাস। একই সঙ্গে ঘরে ঘরে স্বজন হারানোর বেদনা। মুক্তিযুদ্ধকালীন সরকার রাষ্ট্রের হাল ধরেছে। কিন্তু গণমানুষের আকাশ-ছোঁয়া আকাঙ্ক্ষার সঙ্গে তাল মেলাতে পারছে না-তৈরি হচ্ছে সংকট। এ এক অস্থির সময়। বিশ্বজুড়ে আধিপত্যবাদ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর সমাজতন্ত্রের পক্ষে তরুণেরা সোচ্চার হচ্ছে, বিক্ষোভ করছে, অস্ত্র হাতে লড়ছে। তারা নিজেদের সঁপে দিচ্ছে বিপ্লবের পিচ্ছিল পথে। ভিয়েতনাম আর কিউবা দিচ্ছে প্রেরণা। সেই স্বপ্ন আর দ্রোহ ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশের তরুণ মন। নানান ঘটনা-দুর্ঘটনায় সারা পৃথিবী টালমাটাল। বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ও পরাশক্তিগুলোর সম্পর্কেও তৈরি হচ্ছে টানাপোড়েন। তার ঝাপটা এসে লাগছে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। কিন্তু কয়েক-মাসের মধ্যেই দেখা গেল বিভাজনের রাজনীতি, যা মুক্তিযুদ্ধের সময় অনেকটাই চাপা পড়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ ছিল দেশের বৃহত্তম ছাত্র সংগঠন। এটি দু-ভাগ হয়ে যায়। একটি গ্রুপ ক্ষমতাসীন দল ও সরকারের অনুগত থাকে। অন্য গ্রুপটি তাদের বিরুদ্ধে বিদ্রোহের মশাল জ্বালায়। ক্রমে তারা হয়ে ওঠে দেশের প্রধান সরকারবিরোধী রাজনৈতিক শক্তি। সরকার যত কর্তৃত্ববাদী হয়, বিরোধিতার পারদ ততই চড়তে থাকে। রাজপথ হয়ে ওঠে উত্তপ্ত। ধীরে ধীরে দেশে ধেয়ে আসে রাজনৈতিক সংকট। একপর্যায়ে জারি হয় জরুরি অবস্থা। মৌলিক নাগরিক অধিকার স্থগিত হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ইতি ঘটে সংসদীয় সরকার ব্যবস্থার। স্বাধীনতার তিন বছরের মধ্যে এবং সংবিধান জারি হওয়ার দুই বছরের মধ্যে সংবিধানের খোল-নলচে পাল্টে যায়। চালু হয় রাষ্ট্রপতিশাসিত একদলীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশে তখন মূলধারার বেশ কয়েকটি দৈনিক পত্রিকা। বেশিরভাগই সরকারি মালিকানার। এগুলোর মধ্যে আছে দৈনিক বাংলা, পূর্বদেশ, দ্য বাংলাদেশ অবজার্ভার আর মর্নিং নিউজ। বাংলার বাণী, বাংলাদেশ টাইমস আর জনপদ ব্যক্তিমালিকানার কাগজ হলেও মালিকেরা ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট। একসময় সংবাদ এবং ইত্তেফাক ছিল বিরোধী দলের মুখপত্র। রাজনৈতিক সমীকরণে সংবাদ হয়ে পড়ে সরকার সমর্থক। ইত্তেফাক ছিল এই ধারার বাইরে। কিন্তু সত্যিকার অর্থে সরকারবিরোধী দৈনিক ছিল না। বাহাত্তরের ১০ জানুয়ারি ঢাকায় জন্ম হয় একটি বাংলা সাপ্তাহিকের। নাম গণকণ্ঠ। একই বছর ২১ ফেব্রুয়ারি এটি দৈনিকে রূপান্তরিত হয়। ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিরোধী দলের মুখপত্র। দেশ-সমাজ ও রাজনীতি সম্পর্কে সরকারি বয়ানের বিপরীত

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।