| লেখক | বজলুর রহমান |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 29, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 112 |
| Cover Type | হার্ড কভার |
যৌবনের অন্যতম বড়ো সমস্যা হলো অনৈতিক আকর্ষণ এবং ফিতনা। বর্তমান প্রযুক্তি ও গণমাধ্যমের যুগে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিনোদনের বিভিন্ন মাধ্যম যুবক-যুবতিদের মধ্যে অবৈধ সম্পর্ক এবং ভোগবাদী মানসিকতার প্রতি আকৃষ্ট করছে। এর ফলে তারা মানসিক অস্থিরতা, হতাশা এবং পাপাচারের দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে, বিলম্বে বিয়ে করার প্রবণতাও এই সমস্যাগুলোকে বাড়িয়ে তুলছে। শিক্ষা, ক্যারিয়ার বা আর্থিক প্রস্তুতির অজুহাতে অনেকে বিয়েতে বিলম্ব করছেন। অথচ এই বিলম্ব যৌবনের প্রকৃত শক্তি এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ নষ্ট করে দিচ্ছে। ইসলাম যৌবনের সমস্যাগুলোর সমাধান দেয় আল্লাহর আদেশ এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে।