| লেখক | মাওলানা তারিক জামিল |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 128 |
| Cover Type | হার্ড কভার |
নবীগণ নিজেরা যেমন আপন রবের কাছে তওবা ও ইস্তিগফার করেছেন, উম্মতকেও তওবা ও ইস্তিগফার করতে আদেশ করেছেন। তওবা-ইস্তিগফার শিক্ষা দিয়েছেন। যদিও নবী-রাসুলগণের তওবা-ইস্তিগফার ও উম্মতের তওবা ইস্তিগফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ নবী-রাসুলগণ মা’সুম ও নিষ্পাপ। তাঁদেরকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করেন। কিন্তু তাঁদের উম্মত তো মা’সুম ও নিষ্পাপ নয়। তাই নবীগণের তওবা ও ইস্তিগফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য। আর উম্মতের তওবা ও ইস্তিগফার তো কখনো নিজেদের গুনাহের ক্ষমার জন্য, আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য হয়ে থাকে।