| লেখক | ফেরদৌসী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 856 |
| Cover Type | হার্ড কভার |
বুলবুলের কাছে আমি এক কাহিনী শুনলাম, – যা সে প্রাচীন দিনের উপাখ্যানের অনুরূপ করে বিবৃত্ত করলো। একদা ইসস্ফন্দিয়ার সুরা-মত্ত অবস্থায় ক্রোধান্বিত হয়ে সম্রাটের প্রাসাদ থেকে নির্গত হলেন। কায়সার-কন্যা কাতায়ূন ছিলেন তাঁর মা- তিনিই তাঁকে অন্ধকার রাত্রিতে বুকে জড়িয়ে রাখলেন। যখন ইসস্ফন্দিয়ারের ঘুম ভাঙ্গলো তখন অর্ধরাত্রি অতিক্রান্ত হয়েছে নিদ্রোত্থিত হয়েই তিনি একপাত্র মদ চাইলেন ও উন্মুক্ত করলেন রসনা; মাকে সম্বোধন করে ইসস্ফন্দিয়ার বললেন, সম্রাট আমার সঙ্গে অত্যন্ত অনুচিত ব্যবহার করেছেন।