Whatsapp: +8801567808596

  |  

Track Order

ফিরে দেখা ব্যাংকিং জীবন

ফিরে দেখা ব্যাংকিং জীবন

৳400
৳300
একজন কর্মজীবী মানুষের কর্মজীবনের সুখ-দুঃখের গাথা, আনন্দ-বেদনার সঠিক মূল্যায়ন বা ব্যাখ্যা-বিশ্লেষণ করা সম্ভব হয় তার অবসর জীবনে। তখন চাকরিকালীন সময়টাকে মনে হয় জীবনের স্বর্ণালি সময়ের একটা বড় অধ্যায়, ইচ্ছে করলেই সে সময়টায় আর ফিরে যাওয়া যায় না, ফিরে পাওয়া যায়
  লেখক   সুফিয়া বেগম
  প্রকাশনী

 ইত্যাদি গ্রন্থ প্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  জীবনী ,  স্মৃতিচারণ ও সাক্ষাৎকার
  Language   বাংলা
  Number of Pages   160
  Cover Type   হার্ড কভার

একজন কর্মজীবী মানুষের কর্মজীবনের সুখ-দুঃখের গাথা, আনন্দ-বেদনার সঠিক মূল্যায়ন বা ব্যাখ্যা-বিশ্লেষণ করা সম্ভব হয় তার অবসর জীবনে। তখন চাকরিকালীন সময়টাকে মনে হয় জীবনের স্বর্ণালি সময়ের একটা বড় অধ্যায়, ইচ্ছে করলেই সে সময়টায় আর ফিরে যাওয়া যায় না, ফিরে পাওয়া যায় না ঐ সময়ের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা আনন্দ সম্ভারগুলো। এই পটভূমে অবসর সময়টা একেক মানুষের কাছে একেক আঙ্গিকে ধরা দেয়। কারও কাছে উপভোগ্য হয় অবসর জীবন, কারও অবসর জীবন বেদনা আর তিক্ততায় ভরে ওঠে। এসবকিছুর উর্ধ্বে চাকরি জীবনের স্মৃতিচারণ তাকে ভাসিয়ে নিতে পারে অনাবিল এক আনন্দ জগতে। ফিরে দেখা ব্যাংকিং জীবন মানে আমার ব্যাংকে চাকরিকালীন সময়কে নিয়ে লেখা স্মৃতিচারণ। আমরা সবাই জানি ব্যাংকিং একটা নীরস কাঠখোট্টাহীন বিষয়। তাই বইয়ের নাম দেখে অনেকে মনে করতে পারেন এই বইটিও তেমনি। আমি বলব, মোটেও না। কাউকে ব্যাংকিংয়ের জ্ঞান দেওয়া এই বইয়ের উদ্দেশ্য নয়। আমার সুদীর্ঘ চাকরি জীবনে ব্যাংকে নিত্যদিনের কাজ করতে গিয়ে যেসব চমকপ্রদ ও নতুনত্বে ভরপুর ঘটনার সম্মুখীন হয়েছি আমি, সেই ঘটনাগুলোকে স্থান দেয়া হয়েছে এই বইয়ে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।