Whatsapp: +8801567808596

  |  

Track Order

ফজর ও রমজানের শ্রেষ্ঠ মোটিভেশন একসাথে (প্যাকেজ)

ফজর ও রমজানের শ্রেষ্ঠ মোটিভেশন একসাথে (প্যাকেজ)

৳500
৳250
ফজর আর করব না কাজা সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন পরিবর্তনের। পরিবর্তন কর্ম ও বিশ্বাসের, চিন্তা ও চিন্তাধারার। ইসলামী সমাজ ও মুসলিম উম্মাহর জীবন ও জীবনধারার। প্রত্যাশিত পরিবর্তনে প্রয়োজন একটি ‘ফজর-প্রজন্ম’ ও ‘প্রভাতী কাফেলা’র!কারণ ফজর স্রষ্টা-নির্ধারিত পরিবর
  লেখক   ড. রাগিব সারজানী
  প্রকাশনী

 মাকতাবাতুল হাসান

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   280
  Cover Type   পেপার ব্যাক

ফজর আর করব না কাজা সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন পরিবর্তনের। পরিবর্তন কর্ম ও বিশ্বাসের, চিন্তা ও চিন্তাধারার। ইসলামী সমাজ ও মুসলিম উম্মাহর জীবন ও জীবনধারার। প্রত্যাশিত পরিবর্তনে প্রয়োজন একটি ‘ফজর-প্রজন্ম’ ও ‘প্রভাতী কাফেলা’র!কারণ ফজর স্রষ্টা-নির্ধারিত পরিবর্তন-ক্ষণ। যুগে যুগে ফজরকালেই ঘটেছে আসমানী পরিবর্তন। প্রভাতী কাফেলাই রচনা করেছে প্রতিটি বদলে দেওয়ার দাস্তান। প্রভাত ও ফজর-প্রজন্মতেই জড়িয়ে আছে আগামী-পৃথিবীর চূড়ান্ত আয়োজন!যে পরিবর্তনের প্রতীক্ষায় প্রতিটি মুসলমান, দাজ্জাল ও দাজ্জালী শক্তির পতনে ঈসা মাসীহের আগমন, গৌরবের আলকুদস হতে সূচিত বিজয়ের কাক্সিক্ষত সেই মাহেন্দ্রক্ষণ, তাও তো ফজর-প্রজন্মের মাধ্যমেই! প্রভাত ও ফজর-কালেই তার বাস্তবায়ন!ফজর নামায মুমিনের এক ঈমানী পরীক্ষা। এটাই হয়তো জীবনের শেষ রমজান লে গেছে জীবনের কতগুলো রমযান! পুষ্পিত বসন্তের সুবাসিত ফল্গুধারা নিয়ে! রহমত-মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে! দরজায় কড়া নাড়ছে আরেকটি ‘মাহে রমযান‘! অসামান্য অর্জন ও অত্যুচ্চ প্রাপ্তির অপার সম্ভাবনা নিয়ে!কিন্তু ….। কীভাবে যেন কেটে যায় দিনগুলো! হেলায়-ফেলায়- অবহেলায়-উদাসীনতায়! মাস শেষে আফসোস! বার দু’য়েক দীর্ঘশ্বাস! রমযান এল, রমযান গেল, এগার মাসের মতই!অথচ ….। এই রমযানই হয়তো জীবনের শেষ রমযান! শেষ সুযোগ ক্ষমা লাভের! শেষ সুযোগ প্রাপ্তি ও অর্জনের! গতবার কতজন ছিলেন! সাহরীতে-ইফতারীতে! জীবনের পরতে-পরতে! আজ তারা নির্জন কবরে! রমযান শেষেই হয়তো আমার পালা, ডাক আসার!

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।