| লেখক | ওবায়েদ সরকার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | Unknown Cover |
অ্যাকুরিয়ামের শহরে নদী হবার শখ; এমন একটি শখ নিয়ে পৌছে গেলাম তোমার কাছে, তোমার বারান্দায় একটা সবুজ পাখি। পাখি বললো বনের কথা, বন বললো গাছ; ড্রয়িং রুমে সমুদ্র এঁকে বসে আছে নীল চোখের অ্যাকুরিয়ামের মাছ। অ্যাকুরিয়ামের শহরে নদী হবার শখ; এমন একটি শখ নিয়ে পৌছে গেলাম গাছের কাছে গাছ বললো ফুল, আবার গেলাম ফুলের কাছে ফুল বললো সৌরভ সৌরভকেবলই সৌরভ। তারপরই আমি লিখলাম-‘ফুলেরা ঈর্ষা করতে শিখেনি’