| লেখক | মোঃ শফিউল আলম, প্রফেসর ড. ইয়াসার কাঁদেমীর |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 245 |
| Cover Type | পেপার ব্যাক |
ছোটদের নবীজি (সা.) ছোট্ট বন্ধুরা! আসসালামু আলাইকুম! কেমন আছো তোমরা? আল্লাহর ফজলে নিশ্চয়ই ভালো আছো? আমরা দুআ করি তোমরা আল্লাহর ফজলে সবসময় যেন ভালো থাকো। আমরা তোমাদের জন্য বিশেষ একটি আয়োজন করেছি। আর সেই আয়োজনটি হলো, একটি বই। বইটি যেনতেন বই নয়। খুবই সুন্দর একটি বই। যে বইটির নাম শুনলে তোমাদের এখনই ইচ্ছে করবে বগলদাবা করে নিতে। খুব ইচ্ছে করবে, বইটিতে কি কি আছে, তা খুঁটে খুঁটে দেখতে। মন চাইবে, সবকিছু ফেলে দিয়ে বইটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে। বলছি শোন! আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ এর নাম তোমরা সবাই শুনেছো। তোমাদের আব্বু- আম্মু, নানা-নানু, দীদা-দাদুর কাছে তাঁর সম্পর্কে অনেক কিছু জেনেছো। আবার অনেক কিছু জানতে চেয়েও ঠিকমত জানতে পারোনি। তোমাদের সেই সব প্রশ্নের উত্তর রয়েছে বইটিতে। বইটির নাম কি দিয়েছি, জানো? নাম দিয়েছি “ছোটদের নবীজি” (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। আর তোমাদের জন্য এই বইটি কে লিখেছেন জানো? লিখেছেন তোমাদের এক চাচ্চু। তাঁর নাম “মাহমুদুল হক জালীস।” তোমরা তোমাদের এই চাচ্চুর জন্য দুআ করবে। আর আব্বু-আম্মুকেও বলবে চাচ্চুর জন্য দুআ করতে। আমাদের জন্যও তোমরা সবাই প্রাণখুলে দুআ করবে, কেমন? আমরা দুআ করি তোমরা এই বইটি ভালোভাবে পড়বে। প্রিয় নবীজি ﷺ সম্পর্কে অনেক কিছু জানবে। তাঁর আদর্শ বুকে নিয়ে গড়ে উঠবে। গোটা সমাজে তাঁর আদর্শকে ছড়িয়ে দিবে, ইন শা আল্লাহ! গল্পে গল্পে ৪০ হাদীস “গল্পে গল্পে ৪০ হাদীস” বইটিতে গল্পের মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ এর চল্লিশ হাদীস শেখানো হয়েছে। মহানবী ﷺ এর মুখ নিঃসৃত আসমানী বাণী উঠে এসেছে গল্পে গল্পে। প্রতিটি গল্পের নির্যাসে রয়েছে নবীজি ﷺ এর সুপরিচিত হাদীস। বইটির লেখক দক্ষ হাতে গল্পে গল্পে সাজিয়েছেন নবীজি ﷺ এর চল্লিশটি হাদীস – যা সহজেই বোধগম্য এবং মনে রাখার মতো। শিশু-কিশোরেরা, এমনকি আমাদের বড়রাও অনেক সময় তাত্ত্বিক আলোচনায় আগ্রহ হারিয়ে ফেলি, সেই যায়গা থেকে এই বইটি স্বতন্ত্র। ছোট বড় সবাই গল্পে গল্পে নবীজি ﷺ এর এই চল্লিশটি হাদীস উপভোগ করতে পারবে বলে আমি মনে করি। আর উপভোগ্য জিনিসের প্রতি মানুষের আগ্রহ কয়েকগুণ বেশীই থাকে। বইটির গল্পগুলো নিছক কোন গল্প নয়। বরং প্রতিটি গল্পই শিক্ষণীয়। আদব, আখলাক, আচার-আচরণ, পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্যসহ নবীজি ﷺ এর হাদীস থেকে জীবন গড়ার পাথেয় রয়েছে প্রতিটি গল্পে। গল্পে গল্পে হাদীসের শিক্ষাগুলো শিশু-কিশোরদের একাধারে একজন ভালো মানুষ, একজন দায়িত্বশীল ব্যক্তি, সেই সাথে একজন দ্বীনদার মানুষ হতে শিক্ষা দেবে। আমাদের শিশু-কিশোরেরা আমাদের ভবিষ্যৎ। তাদের তরবিয়ত আমাদের হাতেই নিশ্চিত করতে হবে। যাতে করে সে চিনতে পারে তার সৃষ্টিকর্তাকে। তার আদর্শকে। তার জীবন চলার পথকে। এ জন্য তাদেরকে কল্পকাহিনী আর গাল্পগল্প না শুনিয়ে এমন কিছু শোনানো উচিৎ, যাতে তারা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায়। বড় হয়ে যেন মাতা-পিতাকে সম্মান করতে শিখে। উত্তম আদব, আখলাকে একজন সত্যিকারের মানুষ হয়ে গড়ে ওঠে – এই দুআ ও প্রত্যাশায়। ঘুম পাড়ানী গল্প “আপনার বাচ্চা রাতে ঘুমাতে চায় না বলে হাতে মোবাইল তুলে দিয়েছেন। বড় ভুল করে ফেলেছেন। এই কাজটি আর করবেন না। আপনার আদরের বাচ্চাকে শুনিয়ে দিন কিছু ঘুম পাড়ানী গল্প। আপনার বাচ্চাকে ভালো কিছু শিখিয়ে ঘুম পাড়িয়ে দিন। ওর দুনিয়া ও আখিরাত দুটোই উত্তম হবে ইন শা আল্লাহ।