| লেখক | হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 376 |
| Cover Type | হার্ড কভার |
খোদা একজন, দুইজন বা তিনজন নয়। তাঁহার পবিত্র নাম আল্লাহ্। তিনি এক-অদ্বিতীয়, তাঁহার কোন অংশ বা অংশীদার নাই। তাঁহার কোন আয়েব বা দোষ-ত্রুটি নাই। তাঁহার কোন অভাব নাই। তিনি সকলের সকল অভাব মোচনকারী। তিনি কাহারও পিতা নন, কাহারও পুত্রও নন। তাঁহার কোন সঙ্গিনী নাই, তাঁহার সমশ্রেণীর কেহই নাই। পাপ মোচনকারী, মুক্তি দানকারী অন্য কেহই নাই এক আল্লাহ ছাড়া। বিপদ উদ্ধারকারী, সম্পদ দানকারী, সন্তান দানকারী, সম্মান দানকারী, মুক্তিদানকারী অন্য কেহ নাই এক আল্লাহ্ ছাড়া।