| লেখক | শাইখ জামাল আবদুর রহমান, ড. মুহাম্মাদ আলী আল হাশেমী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
আদর্শ মুসলিম নারী: সত্যিকার ইসলামী নারীসত্তার স্বরূপ নির্ণায়ক একটি নির্ভযোগ্য গ্রন্থ। ইসলাম ঠিক কোন্ ধরনের ‘মুসলিম নারী’ প্রত্যাশা করে, কোন্ স্বভাবের মুসলিম নারীকে ইসলাম নিজের মজবুত অনুসারী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহন করে নেয়, এ বইটি তার চিত্তাকর্ষক চিত্র অঙ্কন করেছে। এতে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী জীবন পদ্ধতিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রন্থে ১০টি অধ্যায়ে এর আলোচ্য বিষয় পরিবেশন করা হয়েছে। আর তা হলো, মুসলিম নারী তার- (১) স্রষ্টার সাথে (২) নিজের সাথে, (৩) পিতামাতার সাথে, (৪) স্বামীর সাথে, (৫) সন্তানদের সাথে, (৬) জামাতা ও পুত্রবধুদের সাথে, (৭) আত্মীয়-স্বজনের সাথে, (৮) প্রতিবেশীর সাথে, (৯) বোন-বান্ধবীর সাথে ও (১০) তার সমাজের সাথে কি ধরনের সম্পর্ক রাখবে। আজকের এই অস্থির সমাজে মুসলিম নারীসমাজ যখন ওয়েস্টার্নাইজেশনের দুর্বার প্রচারের তোড়ে নিজেদের গর্বিত আত্মপরিচয় ভুলে বেসামাল হয়ে পড়ছে, ঠিক এমন সময় তাদের হারিয়ে ফেলা ব্যাক্তিসত্তা বিনির্মাণে এ বইটি কার্যকর ভূমিকা রাখতে, ইনশাআল্লাহ্। নববি তরবিয়ত (নবিজি যেভাবে সন্তান লালন-পালন করতেন): পুরো বইটাই সাজানো হয়েছে শিশুর জন্ম থেকে বালেগ হওয়া পর্যন্ত রাসূল (ﷺ) কী কী করেছেন, কী কী করতে বলেছেন এসব নিয়ে। একটি স্বয়ংসম্পূর্ণ নববি তরিকা বলা যায়। ইসলামের অন্য যেকোনো ইস্যুতে আমরা প্রশ্ন করি আল্লাহর রাসূলের সুন্নাহ কী, তিনি কী করেছেন বা কী করতে বলেছেন। সন্তান লালল-পালনের বিষয়টাও তো ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সেখানেও নিশ্চয় আমাদের প্রশ্ন আসতে হবে সুন্নাত তরিকা কী? রাসূল কী করতে বলেছেন? নিজে কী করেছেন? এই বইটা খুব সাজিয়ে গুছিয়ে সন্তান লালন পালনের সেই নববি তরবিয়তকে এক মলাটে নিয়ে এসেছে।