| লেখক | শাইখ ড. আওয়াদ আল-খালফ, শাইখ ড. মুস্তফা আল-আযমি |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
হাদিস সংকলনের ইতিহাস: হাদিস-সংকলনের ইতিহাস ইসলামের একক বৈশিষ্ট্য। পৃথিবীর আর কোনো জাতির গৌরব করার মতো এমন কিছু নেই। দুঃখের কথা হলো—গর্ব করা দূর কি বাত; আমরা সেই সোনালি ইতিহাস সম্পর্কে জানিই না খুব একটা। সেই অজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রাচ্যবিদরা আমাদের মনে হাদিস-সংক্রান্ত সংশয় উসকে দিতে তৎপর। তাদের এসব দুরভিসন্ধির মোকাবেলায় হাদিস-সংকলনের ইতিহাস সম্পর্কে আমাদের সম্যক অবগতি থাকা উচিত। ঠিক এই জায়গায় পাঠককে সহায়তা করবে এই বই।হাদিসের সংজ্ঞা, প্রকারভেদ, প্রাথমিক মূলনীতি-সহ রাবি তথা বর্ণনাকারীদের সবিস্তার আলোচনা অত্যন্ত সরল ভাষায় তুলে ধরা হয়েছে এখানে। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থগুলো নিয়ে সংক্ষিপ্ত অথচ সারগর্ভ আলোচনা সন্নিবেশিত হয়েছে এই বইয়ে। বইটি রচিত হয়েছে সকল শ্রেণির পাঠকের জন্য, তাই শাস্ত্রীয় পরিভাষাগুলো সবচে সহজ ও বোধগম্য ভাষায় পেশ করা হয়েছে। এই বই বাংলাভাষী হাদিস-পাঠকদের জ্ঞানপিপাসা মেটাতে সহায়তা করবে, ইনশাআল্লাহ। বিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন: আমাদের যাপিত জীবনের যাবতীয় সমস্যার সুন্দর সমাধান মেলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে। কিন্তু এত এত হাদিসের ভিড়ে আমরা বুঝব কী করে, কোনটা বিশুদ্ধ আর কোনটা দুর্বল ও জাল হাদিস?বিশুদ্ধতার বিচারে কুতুবুস সিত্তাহ তথা সহিহুল বুখারি, সহিহ মুসলিম, জামি তিরমিযি, সুনানুন নাসায়ি, সুনানু আবি দাউদ, সুনানু ইবনি মাজাহ—এই ছয়টি প্রসিদ্ধ হাদিসগ্রন্থের অবস্থান সবার ওপরে। আর যেসব হাদিস রয়েছে এই ছয়টি গ্রন্থের প্রত্যেকটিতেই, সেগুলো যে বিশুদ্ধতম হাদিস তা আর বলার অপেক্ষা রাখে না।কুতুবুস সিত্তাহর কমন হাদিসগুলো নিয়ে গড়ে উঠেছে আমাদের এবারের আয়োজন ‘বিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন’। জ্ঞানপিপাসুদের জন্য এমন গ্রন্থের জুড়ি মেলার ভার। জীবনঘনিষ্ঠ এসব হাদিস থেকে সমাজের প্রতিটি মানুষ উপকৃত হবে, ইনশা আল্লাহ।