| লেখক | পপুলার সিরিজ, সাবেত চৌধুরী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 392 |
| Cover Type | হার্ড কভার |
স্টোরিজ ফ্রম সহিহ বুখারি : হাদিসের গল্প : ০১ গল্প কাকে বলে? সাহিত্যের ভাষায় গল্পের সংজ্ঞা দিলে বলতে হয়; গল্প হলো, কোনো কাল্পনিক বা বাস্তব ঘটনার বিবরণ যা মানুষ ভাষায় প্রকাশ করে, লিখে কিংবা মুখে বলে। এক্ষেত্রে গল্পের বিষয়বস্তুর আভাস দেওয়া হয় গল্পের শিরোনামের মাধ্যমে। সেই গল্প যদি হয় আকর্ষণীয় তাহলে শুধু গল্প শুনেই এক রাত পার করে দেওয়া যায়। মানুষকে আকর্ষিত করার জন্য গল্পের কলকব্জার গাঁথুনি যদি হয় সুদৃঢ় চিত্তাকর্ষক তা হলে তো কথা-ই নেই। কিন্তু সুদৃঢ় বন্ধনীতে আবদ্ধ গল্পের ভাঁজে যদি থাকে ইতিহাসের আনকোরা উপাদান; যদি থাকে পৃথিবীশ্রেষ্ঠ মানুষগুলোর জীবনাচার তাহলে সেই গল্প শুধু গল্পই থাকে না; হয়ে ওঠে ইতিহাসের আলোচিত সারনির্যাস। ফলে মানুষ শুধু গল্পই পড়ে না; পড়ে একটি যুগের মানুষের জীবনাচার।যে জীবনগল্পের ভাঁজে ভাঁজে থাকে শিক্ষনীয় উপাদান। থাকে সেই যুগের মানুষের জীবন ও যাপিত সময়ের আখ্যান। সময় ও কালের সাক্ষী হয়ে আমাদের সামনে উপস্থাপিত হয় গল্পভাষ্যের চিত্রিত বর্ণনায়। স্টোরিজ ফ্রম সহিহ মুসলিম – হাদিসের গল্প-২ নবী-সাহাবিদের যুগ পৃথিবীর ইতিহাসের এক শ্রেষ্ঠতম অধ্যায়। এ অধ্যায় আলোকিত, দীপান্বিত। এ অধ্যায় অনুসরণীয়, অনুকরণীয়। তাই এ অধ্যায়কে বলা হয় খাইরুল কুরুন—শ্রেষ্ঠতম যুগ। এ অধ্যায়ের প্রতিটি মানুষ স্মরণীয়, বরণীয়, অনুকরণীয়, অনুসরণীয়। প্রতিটি মানুষ হিদায়াতের মিনার, আঁধারের বুকে আলো। এঁরা হীরকখণ্ড, পরশপাথর। এঁদের জীবনের প্রতিটি কাহিনি প্রতিটি গল্প, আমাদের পরকালের পাথেয়, হিদায়াতের অমূল্য সামান, নিকষ অন্ধকারে আলোর স্ফুরণ। কিশোরদের নির্মল অন্তরে গল্পের প্রভাব অনেক বেশি। তাই শিশু-কিশোরদের নিয়ে অনেক অমূল্য সাহিত্য-সম্ভার রয়েছে সব ভাষায় সব জাতির মাঝে—যুগ থেকে যুগান্তর। স্টোরিজ ফ্রম সুনানু আবি দাউদ (হাদিসের গল্প-০৩) প্রিয় ছোটবন্ধু এই বইটি শুধু কিছু গল্প নয়—এটা একধরনের সফর। তোমার মন, ভাবনা আর আচরণকে একটু একটু করে সুন্দর করার গল্প। এখানে এমন সব চরিত্র আছে যারা রাগ করে, ভুল করে, আবার ঠিক হয়। কেউ কাউকে ক্ষমা করে দেয়, কেউ আল্লাহকে ডাকে, কেউ শেখে কীভাবে ভালো হতে হয়। প্রতিটি গল্পে আছে একটি ছোট শিক্ষা—যা আমাদের চলার পথে দরকার হয়। কখনো শিখি বিনয়, কখনো ধৈর্য, আবার কখনো নামাজ বা দুআর গুরুত্ব। তুমি হয়তো ভাববে, “আমি কি পারব এরকম হতে?” হ্যাঁ বন্ধু, একদিন তুমিও পারবে। শুধু মন দিয়ে পড়ো, ভাবো আর চেষ্টা করো। ছোট ছোট ভালো কাজ দিয়ে শুরু করো—একদিন দেখা যাবে, তুমিও কারও গল্পের নায়ক হয়ে গেছ! তোমার এই গল্পের বন্ধুদের মধ্যে কেউ হয়তো তোমার মতোই, কারো মধ্যে হয়তো তোমার বন্ধুর ছায়া। তাদের দেখে তুমি নিজেকেই চিনে ফেলতে পারো। আশা করি এই বইয়ের প্রতিটি পাতা তোমার মন ভালো করে দেবে, নতুন কিছু শেখাবে আর আল্লাহকে আরও বেশি ভালোবাসতে শিখাবে। ভালো থেকো, সুন্দর থেকো, আল্লাহ তোমার পথ সহজ করে দিন।