| লেখক | হালচাল পরিবার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
লিখিয়ে এবং পড়ুয়াদের ভালোলাগার কাগজ হালচাল। সাহিত্যের কাগজ হালচাল। প্রতি সংখ্যায় ভালোবাসা ও ভালোলাগায় ছুঁইয়ে দেয় নবীন লিখিয়েরা আর পাঠককুল এ ভালোলাগাকে পরম যত্মে তুলে নেয়। কত অনুভূতি এঁকে দেয় আর কত স্মৃতিকে মাল্যে বরণ করে নেয়! স্মৃতির ভাগাভাগি এবং পরস্পরে জানাজনিতে বিতরণ ও আহরণ করে নেয় জ্ঞানের ভাণ্ডার, স্মৃতিকাতরতায়, সুখ ও দুখের আবেশে মিশে যায় একে অপরে। হালচালের এই সংখ্যা আমাদের আন্দোলিত করে যাওয়া, চারপাশ রাঙিয়ে তোলা পবিত্র ঈদুল ফিতর কেন্দ্রিক। যে ঈদগুলো ভুলবার নয়। দেশে-বিদেশে কত কথা থেকে যায় বলবার মতো। কখনও কেউ থাকে না শুনবার মতো। কখনও থাকে না মনের ভাবনাকে, হৃদয়ের যাতনাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম। খুশিকে ভাগাভাগি করে নিতে, চির অমলিন ও অবিস্মরণীয় রাখতে এবং গরীব, অসহায় ও দেশ-দশ নিয়ে ভাবনা ছড়াতে, শৈশবের ঈদকে পুনরায় কাছে টানতে পড়ুন হালচাল-এর ঈদুল ফিতর সংখ্যা।