| লেখক | আমাতুল্লাহ তামান্না |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 78 |
| Cover Type | হার্ড কভার |
"হাসির তুফান" বইয়ের ভূমিকা: হাসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। মানুষের মন ভালাে না থাকলে শরীরও ভালাে থাকে না। আর মন ভালাে থাকার জন্য হাসি ও হাসির উপাদান খুবই কার্যকরী একটা ওষুধ। মানুষ সুখে থাকুক। হাসিরাও বেঁচে থাকুক। তবে তা অবশ্যই সীমার ভেতরে থেকে । ‘হাসির তুফান’ স্বতন্ত্র কোনাে বই নয়। এটি মূলত ২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইসলামী ম্যাগাজিনে আমার কিছু রম্য লেখার সামষ্টিক রূপ । লেখাগুলাে হাসির হলেও এর মাধ্যমে সামাজিক, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার প্রয়াস চালানাে হয়েছে। আছে ব্যক্তিজীবনের কিছু হাস্যকর অভিজ্ঞতাও। বাদ যায়নি রম্যগল্প এবং রম্য আইডিয়াও ।