Whatsapp: +8801567808596

  |  

Track Order

হেযবুত তওহীদ মতবাদ পরিচিতি ও পর্যালোচনা

হেযবুত তওহীদ মতবাদ পরিচিতি ও পর্যালোচনা

৳640
৳320
বর্তমান যুগ ফিতনার যুগ। প্রতিনিয়ত নতুন নতুন ফিতনা প্রকাশ পাচ্ছে। নানা নামে, নানা উপায়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। বিচিত্র প্রতারণা, প্রলোভন ও মুখরোচক স্লোগানের আড়ালে তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের ঈমান হরণ করছে; আমল-আখলাক নষ্ট করছে।এই মুখরোচক
  লেখক   মাওলানা মুহাম্মাদ ইবরাহীম খলীল
  প্রকাশনী

 মাকতাবাতুল আশরাফ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   352
  Cover Type   হার্ড কভার

বর্তমান যুগ ফিতনার যুগ। প্রতিনিয়ত নতুন নতুন ফিতনা প্রকাশ পাচ্ছে। নানা নামে, নানা উপায়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। বিচিত্র প্রতারণা, প্রলোভন ও মুখরোচক স্লোগানের আড়ালে তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের ঈমান হরণ করছে; আমল-আখলাক নষ্ট করছে।এই মুখরোচক কিন্তু চরম ঈমানবিধ্বংসী ফিতনাগুলোর অন্যতম হলো আমাদের এ অঞ্চলের তথাকথিত ‘হেযবুত তওহীদ’ নামক সংগঠন। এ ভ্রান্ত সংগঠনটির গোমরাহীর সারবস্তু হচ্ছে দ্বীনের ভেতর ইলহাদ ও যানদাকাহ অবলম্বন করা; ইসলামের দাবি করে, ইসলামের চেহারা ধারণ করে এমন সব আকীদা ও কর্মপদ্ধতি প্রচার করা, যা মূলত সরাসরি কুফরী চিন্তা ও আদর্শ।হেযবুত তওহীদ সংগঠনটির কার্যক্রম ঘুরেফিরে এই ইলহাদ ও যানদাকার মধ্যেই পড়ে। সময়ের বড় প্রয়োজন ছিল এই সংগঠনটির স্বরূপ উন্মোচন করা, তাদের ভ্রান্ত আকীদা-বিশ্বাসের বস্তুনিষ্ঠ পর্যালোচনা করা এবং উম্মতের সাধারণ মানুষের সামনে সহজ-সরল ভাষায় তাদের প্রতারণামূলক কর্মকাণ্ড, আকর্ষণীয় স্লোগানের ও বিভ্রান্তিকর আহ্বানের আসল রূপ প্রকাশ করা। আর এসব কাজ করা প্রয়োজন ছিল গভীর ইলমী আমানতদারী, ইতকান ও ইতেদাল বজায় রেখে।আলহামদুলিল্লাহ! আমাদের পরম শ্রদ্ধাভাজন মুরুব্বী হযরত মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুম-এর তত্ত্বাবধানে তাঁর স্নেহভাজন শাগরিদ মাওলানা ইবরাহীম খলীল ছাহেব এই গুরুত্বপূর্ণ ও অতি জরুরি কাজটি আঞ্জাম দিয়েছেন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।