Whatsapp: +8801567808596

  |  

Track Order

হোয়েন দ্য লায়ন ফিডস

হোয়েন দ্য লায়ন ফিডস

৳600
৳504
বুনো এক ফিজ্যান্ট পাখি পাহাড়ের একপাশ দিয়ে এমনভাবে উড়ে গেল যার ফলে ঘাসের আগার সাথে আলতোভাবে স্পর্শ করল ওর তুলতুলে দেহটি। চূড়ায় পৌঁছানোর আগে ডানা দুটোকে এলিয়ে দিয়ে পা ঝুলিয়ে উড়তে লাগল পাখিটি। ইতোমধ্যে দুটো ছেলে ও একটি কুকুর উপত্যকা থেকে পাখিটিকে অনুসরণ করে
  লেখক   উইলবার স্মিথ
  প্রকাশনী

 রোদেলা প্রকাশনী

  সংস্করণ   September 30, 2026
  catagory  রহস্য ,  গোয়েন্দা ,  ভৌতিক ,  থ্রিলার ও অ্যাডভেঞ্চার
  Language   বাংলা
  Number of Pages   464
  Cover Type   হার্ড কভার

বুনো এক ফিজ্যান্ট পাখি পাহাড়ের একপাশ দিয়ে এমনভাবে উড়ে গেল যার ফলে ঘাসের আগার সাথে আলতোভাবে স্পর্শ করল ওর তুলতুলে দেহটি। চূড়ায় পৌঁছানোর আগে ডানা দুটোকে এলিয়ে দিয়ে পা ঝুলিয়ে উড়তে লাগল পাখিটি। ইতোমধ্যে দুটো ছেলে ও একটি কুকুর উপত্যকা থেকে পাখিটিকে অনুসরণ করে ওপরে এসে পৌঁছেছে। তবে আগে আগে যাচ্ছে কুকুরটি। মুখের একপাশ দিয়ে বেরিয়ে পড়েছে ওর লোভাতুর জিহ্বা। আর ওর পেছন পেছন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসছে যমজ দুই ভাই। উভয়েরই খাকি রঙা জামাতে ঘামের গাঢ় দাগ স্পষ্ট। আফ্রিকান সূর্যটা আকাশের একদিকে হেলে থাকলেও তেজের কোনো কমতি নেই তাতে। পাখিটির গন্ধ পাওয়ার সাথে সাথেই কুকুরটির অস্থিরতা বন্ধ হয়ে গেল। নাক টেনে এক সেকেন্ডের জন্য গন্ধ নিয়ে ভীষণ দ্রুতগতিতে কাজে নেমে পড়ল ও। জায়গাটির প্রত্যেকটা অংশ খুঁজতে লাগল মরিয়াভাবে। মাথা নামিয়ে খুঁজতে থাকায় ওর পিঠ এবং নড়তে থাকা লেজের অংশটি দেখা গেল শুকনো ঘাসের আবডালে।

বইয়ের রেটিং: ★ ★ ★ ★ ★ (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।