| লেখক | মাওলানা শরাফত হোসাইন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | Unknown Cover |
মানবিক অধিকারের অম্লান আলোকে মানুষ-সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক, আর এই শ্রেষ্ঠত্বের দাবিতে প্রত্যেকের মূল্যায়ন সমান। কিন্তু এ শ্রেষ্ঠত্ব কেবল সৃষ্টিগত মর্যাদায় নয়, বরং তার দায়িত্ব, সম্পর্ক ও আচরণের পরিপ্রেক্ষিতে আরও বিস্তৃত হয়। যখন সে বিশেষ সম্পর্ক বা ভূমিকায় আবির্ভূত হয়-মা-বাবা, সন্তান, প্রতিবেশী, আত্মীয়, মেহমান, শিক্ষক, ছাত্র কিংবা কর্মচারী-তখন তার অধিকার ও দায়িত্বের ক্ষেত্রও ভিন্ন মাত্রা পায়। ইসলাম এই সম্পর্কগুলোর সূক্ষ্মতা ও প্রয়োজন অনুধাবন করে প্রতিটির জন্য নির্দিষ্ট হক বা অধিকার নির্ধারণ করেছে। মানুষের মাঝে যেমন, তেমনি পশুপাখি, কীট-পতঙ্গ এমনকি প্রকৃতির প্রতিও রয়েছে আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইসলাম তাদের হককেও উপেক্ষা করেনি, বরং গভীর মমত্ববোধ ও সুবিচারের দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দিয়েছে। এই গ্রন্থে তুলে ধরা হয়েছে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব ও অধিকারের সংক্ষিপ্ত এক তালিকা-হক্কুল ইবাদ।