Whatsapp: +8801567808596

  |  

Track Order

ইবনে বতুতার সফরনামা

ইবনে বতুতার সফরনামা

৳500
৳375
ইবনে বতুতা বিশ্ব মুসলিম জাতির সোনালি যুগের এক সোনার মানুষ ছিলেন। তার ‘সফরনামা’ পড়তে পড়তে অভিভূত হতে হয় এই ভেবে যে, আল্লাহ তার এ বান্দাকে কত-ই-না ভালোবাসতেন। তা না হলে সমুদ্রের বুকে শত ঝড়ঝঞ্ঝার মধ্যেও সিন্দবাদ নাবিকের মতো; বরং বলা উচিত এক ঔপন্যাসিকের মহা-উ
  লেখক   আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা
  প্রকাশনী

 মেরিট ফেয়ার প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ভ্রমণ
  Language   বাংলা
  Number of Pages   264
  Cover Type   হার্ড কভার

ইবনে বতুতা বিশ্ব মুসলিম জাতির সোনালি যুগের এক সোনার মানুষ ছিলেন। তার ‘সফরনামা’ পড়তে পড়তে অভিভূত হতে হয় এই ভেবে যে, আল্লাহ তার এ বান্দাকে কত-ই-না ভালোবাসতেন। তা না হলে সমুদ্রের বুকে শত ঝড়ঝঞ্ঝার মধ্যেও সিন্দবাদ নাবিকের মতো; বরং বলা উচিত এক ঔপন্যাসিকের মহা-উপন্যাসের মহানায়কের মতো তিনি লিকলিক করে বেঁচে রইলেন। এ এক রোমান্টিক ও রোমাঞ্চ-প্রিয় মহানায়কের অমর আলেখ্য, যা তিনি নিজের জীবন ও কর্ম দিয়ে তিলতিল করে গড়ে তুলেছিলেন। যে যুগে ছিল না কোনো অত্যাধুনিক বৈজ্ঞানিক উপকরণ, সমুদ্রে চলাচলের জন্য ছিল না বাষ্পীয় যান, স্থলপথে চলার জন্য ছিল না কোনো যন্ত্র-শকট, আর সেই যুগে এই বিচিত্র পুরুষ আবিষ্কৃত মহাদেশগুলো পইপই করে ঘুরে বেড়ালেন। আর জীবন ও অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করে তার অমর আলেখ্য রেখে গেলেন- যা বিশ্ববাসী কোনোদিন ভুলবে না। অমর গ্রন্থ ‘ইবনে বতুতার সফরনামা’র ছত্রে ছত্রে রয়েছে বিচিত্র অভিজ্ঞতার চিরন্তন বাণীরূপ; যার প্রতিটি ছত্র পাঠ করেই পাঠক রোমাঞ্চ অনুভব করেন। এটি শুধু ভ্রমণ বৃত্তান্ত নয়; বরং ইতিহাসের বিশ্বস্ত লিপিবদ্ধ দলিলও। এ গ্রন্থ পাঠ করে রোমাঞ্চপ্রিয় সাহিত্য রসিক-পাঠক পাবেন সাহিত্য পাঠের অনাবিল আনন্দ, ভ্রমণপিপাসু পাঠক পাবেন সেই অতীতে মানস-ভ্রমণের এক বিশ্বস্ত অবলম্বন, আর ইতিহাসের পাঠক ও ঐতিহাসিক পাবেন বিশ্বস্ত ও ঐতিহাসিক দলিল।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।