| লেখক | শ্লোমো স্যান্ড, ইলান পাপে ও অন্যান্য |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | পেপার ব্যাক |
কেন আমি ইহুদি নই ইসরাইলের তেলআবিব বিশ্ববিদ্যায়ে পড়াশোনা করে এবং সেখানে অধ্যাপনা করেও কেন প্রফেসর শ্লোমো স্যান্ড তার ইহুদি পরিচয় পরিত্যাগ করতে চান? কোন প্রশ্ন তার সর্বসত্তা নাড়িয়ে তুলেছিল এবং আপন পরিচয়ের সন্ধান করতে প্রবলভাবে তাড়িত করেছিল? দীর্ঘ গবেষণা ও অনুসন্ধানে কী এমন পেলেন প্রফেসর, যা তাকে চূড়ান্তভাবে ইহুদি পরিচয় ছুড়ে ফেলতে বাধ্য করল? প্রফেসর শ্লোমো স্যান্ডের এই রোমাঞ্চকর জার্নির সঙ্গী হতে চাইলে পড়তে হবে তার বিখ্যাত বই How I Stoped A Jew এর বাংলা অনুবাদ কেন আমি ইহুদি নই। দ্য হলোকাস্ট ইন্ডাস্ট্রি ইহুদি প্রফেসর নরম্যান ফিঙ্কেলস্টিনের বই দ্য হলোকাস্ট ইন্ডাস্ট্রি কেন গোটা ইহুদি জগতের ভীত নাড়িয়ে দিয়েছে? কেন মার্কিন ইহুদিরা শুরুতে ইসরাইলের প্রচন্ড বিরোধী ছিল? আমেরিকা-ইসরাইলের দহরম-মহরম সম্পর্ক কবে থেকে এবং কীভাবে এর সূচনা? ইহুদি হলোকাস্ট নিয়ে পৃথিবীজুড়ে কেন এত শোরগোল? হলোকাস্টকে পুঁজি করে কীভাবে বিলিয়ন ডলারের চাঁদাবাজ ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছিল মার্কিন ইহুদিরা? আমেরিকা-ইজরাইল সম্পর্কের অজানা অধ্যায়সহ ইহুদিবাদের এক ঘৃণ্য ইতিহাস উঠে এসেছে এই বইয়ে। ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি ইসরায়েল এমন এক ‘নিপীড়ক’, যে সফলতমভাবে নিজেকে ভুক্তভোগী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। উড়ে-এসে-জুড়ে-বসা এক জনগোষ্ঠী প্রকৃত ভূমিপুত্রদের উচ্ছেদ করে বনে গিয়েছে ভূমির আসল মালিক। জায়নবাদের মতো চরম বর্ণবাদী এক মতবাদকে ধর্মের সমকক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করা করেছে, যার বিন্দুমাত্র সমালোচনাও ব্লাসফেমি। বৈষম্যের সকল মাত্রা অতিক্রম করা ইসরায়েল রাষ্ট্রটিকে বিশ্বে পরিচিত করেছে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র হিসেবে। তাদের সন্ত্রাসের প্রতিরোধ করা ব্যক্তিরা বিশ্বব্যাপী পরিচিতি পায় সন্ত্রাসী হিসেবে। কিন্তু, কোন জাদুবলে তারা এসব আষাঢ়ে গল্পকে চিরন্তন সত্য হিসেবে প্রতিষ্ঠা করল? উত্তর হচ্ছে ‘প্রোপাগান্ডা’। ইলান পাপে এসব আষাঢ়ে গল্পগুলোকেই মিথ (Myth) তথা পুরাকথা হিসেবে উল্লেখ করেছেন। ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইহুদি রাষ্ট্রপ্রতিষ্ঠাকে বিশ্বব্যাপী বৈধতা দিতে যে চিন্তাগত, ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক বয়ান উৎপাদন করা হয়েছিল, এবং যার পুরোটাই নিরেট প্রোপাগান্ডামূলক এবং জলজ্যান্ত ইতিহাসকে বিকৃত করে তৈরি—ঐতিহাসিক তথ্য-প্রমাণ ও দলিল-দস্তাবেজের আলোকে সেইসব প্রোপাগান্ডাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে এই বইয়ে।