| লেখক | মুহাম্মদ তন্ময় তাউছিন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
ইলমে হাদিস হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কুরআন মাজীদের পর শারীয়াহ এর ভিত্তি হচ্ছে ইলমে হাদিস (হাদিসের জ্ঞান)। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী হচ্ছে হাদিস। হাদিস হচ্ছে সেই আলোকবর্তিকা—যা রাসূলের আদর্শকে বিকৃতি মুক্ত রেখে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। হাদিস ব্যতীত শারীয়াহ বিধান বোঝা অসম্ভব। সাহাবিগণ এই বাণী সংরক্ষণ করেছেন দীর্ঘকাল। সাহাবিগণ (রাযি.)-দের পরে এই মহান কাজ সম্পাদন করেছেন ইতিহাসের কিছু মহামানব বিদ্যানগণ।তাদের মধ্যে একটি অন্যতম নাম হচ্ছে ” ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি (রাহি.)। তিনি তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সহিহ আল বুখারী রচনার জন্য দীর্ঘ ষোলোটি বছর রিক্ততা, পার্থিব জীবনের মায়া ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করে মানব জাতিকে উপহার দিয়েছেন বিশুদ্ধ হাদিসের একটি বিশাল সংকলন। তবে বর্তমান সমাজে অনেকেই এই হাদিস অস্বীকার করে এবং এর মাহাত্ম্য থেকে গাফেল (উদাসীন)। তাই ইমাম বুখারির রিক্ততার জীবন ও হাদিসের মর্যাদা এবং হাদিস নিয়ে মানব মনের সংশয় নিরসনের জন্য ” ইলমে হাদিস ও ইমাম বুখারীর সাধনা ” এই বইটি লেখা। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করুন এবং একে জান্নাতের মাধ্যম করুন। আমিন।