| লেখক | সারাহ হার্ভে, ফ্রান্সেস্ক মিরালস |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
কাইজেন “ছোটো ছোটো বালুকণা,বিন্দু বিন্দু জল,গড়ে তোলে মহাদেশ,সাগর অতল।” ঠিক তেমনি ছোটো ছোটো কিছু সুঅভ্যাসের ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আপনার জীবনেও আসতে পারে কাঙ্ক্ষিত ও বড় মাপের ইতিবাচক পরিবর্তন। আর সেই পরিবর্তনের পদ্ধতিই জাপানী ভাষায় পরিচিতি ‘কাইজেন’ নামে। কাইজেন মূলত দুটি শব্দ নিয়ে গঠিত,কাই=পরিবর্তন,জেন = ভাল। ভালোর জন্য যে পরিবর্তন তাকে বলে কাইজেন। স্বভাবসুলভভাবেই জাপানিজরা শব্দটিকে বাস্তবে প্রয়োগ করেছেন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাদের কর্ম জীবনেও এই শব্দের যথাযথা ব্যবহার করেছেন,এনেছেন সাফল্য। সেই একই পদ্ধতি কার্যকর অন্যান্য দেশ ও সংস্কৃতিতেও,যার প্রয়োগে সেখানকার মানুষের জীবনেও আসতে পারে ইতিবাচক ও দীর্ঘস্থয়ী পরির্তন। হোয়েন থিংস ডোন্ট গো ইওর ওয়ে এক ছোট্ট গ্রামে একজন একাকী, মধ্যবয়ষ্ক লোক ছিলেন। একদিন তিনি তার ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেখুন, স্বর্গীয় পোশাক গায়ে, জাঁকালো গয়নায় সজ্জিত অসাধারণ একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তার অবাক করা ঘ্রাণ আর সৌন্দর্যে বিমোহিত হয়ে লোকটি ভদ্রতার সাথে তাকে জিজ্ঞাসা করলেন,,”কে আপনি?” মহিলাটি উত্তরে বললেন, “আমি আনন্দ উৎকর্ষের দেবী। আমি আপনার কাছে উন্নতি, সফলতা, ভালোবাসা অর্পণ করতে এসেছি।” তার কথায় খুশি হয়ে সাথে সাথে লোকটি তাকে ভিতরে আসার আমন্ত্রণ জানালেন, এবং তার সম্মানার্থে ভোজের আয়োজন করলেন। কিছু সময় পর লোকই তার দরজায় আবার কড়া নাড়ার শব্দ পেলন । এবারেও দেখা গেল একজন মহিলা, তবে এবারে তার গায়ে ময়লা কাপড়, প্রচন্ড দুর্গন্ধ। কেন এসেছে জিজ্ঞেস করলে উত্তরে মহিলাটি বলল, “আমি দুঃখ এবং অন্ধকারের দেবী। আমি আপনার জীবনের দুঃখ ব্যর্থতা এবং একাকীত্ব দিতে এসেছি।” মহিলার কথায় প্রচন্ড ভয় পেয়ে তিনি সেই মুহূর্তে তাকে চলে যেতে বললেন। যাইহোক, মহিলা তখন বললেন, “আমার যমজ বোন যেখানে যায় আমি তাকে সেখানে অনুসরণ করি। যদি আপনি আমার বোনকে থেকে যাওয়ার জন্য বলো তাহলে আপনাকে অবশ্যই আমাকেও ভেতরে আসার আমন্ত্রণ দিতে হবে।” যখন লোকটি আনন্দ উৎকর্ষের দেবীকে জিজ্ঞাস করল এটা কি সত্যি, তখন দেবী তার মাথা নাড়লেন এবং বললেন, “আমরা এক অবিচ্ছেদ্য জোড়। আপনি একজনকে ছেড়ে আরেকজনকে গ্রহণ করতে পারো না।” ইকিগাই পৃথিবীতে সবচেয়ে বেশি দীর্ঘআয়ু মানুষের দেখা পাওয়া যায় জাপানের ওকিনাওয়া দ্বীপে আর সেই সব মানুষের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য নিয়ে লেখা ‘ইকিগাই’ এই বইটি। আর সে জন্য সুখী ও দীর্ঘ জীবন যাপনের রহস্য জানার জন্য এই বইটি সবার পড়া উচিত। যা আপনার সুখী জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জীবনের ‘ইকিগাই’ ভিন্ন রকম, কিন্তু আমরা প্রত্যেকেই জীবনের অর্থ খুঁজতে থাকি। যখন আমরা নিজেদের ‘ইকিগাই’-এর সাথে যুক্ত হতে পারি তখন আমাদের কাছে জীবন অর্থপূর্ণ বলে মনে হয় এবং কাজ আমাদের আনন্দ দিতে শুরু করে। যখন আমাদের ‘ইকিগাই’-এর সাথে সম্পর্ক শেষ হয়ে যায়, তখন আমাদের কাছে জীবন অর্থহীন হয়ে ওঠে। আধুনিক জীবন আমাদেরকে আমাদের প্রকৃত স্বভাব থেকে দূরে নিয়ে যায়। পয়সা, ক্ষমতা ও পদোন্নতি আমাদের মূল স্বভাবের থেকে দূরে নিয়ে যায়। এই তিনটি জিনিসকে কখনই নিজের জীবনে চেপে বসতে দেবেন না। আমাদের ভেতরে যে উৎসুকতা এবং ইন্টিউশন আছে তাকে দিক নির্ধারণ যন্ত্রের মতো ব্যবহার করুন। তাই আমাদের ‘ইকিগাই’ পর্যন্ত নিয়ে যাবে। তার থেকে লাভবান হন ও নিজের প্রকৃত আনন্দ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। যা পছন্দ হয়না, তার থেকে দূরে থাকুন। নিজের ভেতরের উৎসুকতাকে মরতে দেবেন না, কারণ সেটাই আপনার জীবের আসল অর্থ খুঁজে বার করে। কোনো মহান কাজ করা জীবনের উদ্দেশ্য, এমনটা নাও হতে পারে, হয়তো ভালো বাবা-মা হওয়া বা আপনার প্রতিবেশীকে সাহায্য করাও আপনার ইকিগাই হতে পারে। জীবন কোনো ধাঁধাঁ নয়, যে আপনি এর উত্তর খুঁজে পাবেন। শুধুমাত্র এমন কিছু ভাবুন যার দ্বারা আপনি নিজের সবচেয়ে পছন্দের কাজের সাথে যুক্ত থাকতে পারেন। আর সেই কাজ নিয়েই ব্যস্ত থাকুন, যেকোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করুন যাতে বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারেন।