Whatsapp: +8801567808596

  |  

Track Order

ইসলামে স্বধর্মত্যাগ: একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ

ইসলামে স্বধর্মত্যাগ: একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ

৳125
৳100
ইসলামে স্বধর্মত্যাগ: একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ’ শীর্ষক গ্রন্থটির মূল রচয়িতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. তাহা জাবির আলআলওয়ানি। আরবিতে লেখা মূল গ্রন্থ থেকে Apostasy in Islam: A Historical and Scriptural Analysis নামে ইংরেজিতে অনুবাদ করেছেন ন্যান্সি
  লেখক   তাহা জাবির আল আলওয়ানী
  প্রকাশনী

 বিআইআইটি পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   40
  Cover Type   Unknown Cover

ইসলামে স্বধর্মত্যাগ: একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ’ শীর্ষক গ্রন্থটির মূল রচয়িতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. তাহা জাবির আলআলওয়ানি। আরবিতে লেখা মূল গ্রন্থ থেকে Apostasy in Islam: A Historical and Scriptural Analysis নামে ইংরেজিতে অনুবাদ করেছেন ন্যান্সি রবার্টস । স্বধর্মত্যাগের (আল-রিদ্দাহ) জন্য নির্ধারিত আইনানুগ শাস্তি কী? কুরআনের ২:২৫৬ আয়াতে বর্ণিত ‘দীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই’ অনুযায়ী তার প্রতি ধর্ম কতটুকু সহনশীলতা দাবি করে?— এ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে লেখক গভীর অধ্যয়ন ও গবেষণা শুরু করেন, যার ফসল এ গ্রন্থ । গ্রন্থটির আলোচ্য বিষয় অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। লেখক ইসলাম (বিশ্বাস) থেকে বের হয়ে যাওয়ার শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করেন না। তিনি এ গ্রন্থে মৃত্যুদণ্ডের পক্ষের প্রবক্তাদের বিরোধপূর্ণ যুক্তিতর্ক পেশ করার পাশাপাশি কুরআন ও সুন্নাহতে উল্লেখিত সমুন্নত বিশ্বাসের স্বাধীনতার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছেন। যতদিন একজন স্বধর্ম (ইসলাম) ত্যাগকারী বিচারযোগ্য অন্য কোনো অপরাধের সাথে জড়িত না হবেন, লেখকের মতে ততদিন বিষয়টি শুধু আল্লাহ ও সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কুরআন একজন অবিশ্বাসীকে বিশ্বাস ত্যাগের পর বারবার ফিরে আসার সুযোগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে, তাদের হত্যা করা উচিত কিংবা শাস্তি দিতে হবে এমন কথা বলেনি- লেখক এ সত্যের দিকে মনোযোগ আকর্ষণ করেছেন। কুরআনের নির্দেশানুসারে ন্যায়সঙ্গত কারণ ছাড়া কারো জীবন নেওয়া সমস্ত মানবজাতিকে হত্যা করার শামিল। সুতরাং, ভালোবাসা ও ন্যায়বিচারের স্বার্থের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাসের স্বাধীনতা । গ্রন্থটিতে এ বিষয়টিই স্বচ্ছভাবে সবার উদ্দেশে তুলে ধরা হয়েছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।