| লেখক | ড. আইদ আল কারণী, ড. ইউসুফ আল কারযাভী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
ইসলামের দৃষ্টিতে হালাল-হারাম ইসলাম আগমন করে হালালকরণ ও হারামকরণে গোমরাহি ও ভ্রষ্টতাকে দেখতে পেয়েছে। তখন সে এ ভয়াবহ অবস্থার সংশোধনকল্পে আইন প্রণয়নের লক্ষে এমন কতিপয় শরয়ি মূলনীতি নির্ধারণ করেছে; যেগুলোর ওপর হালাল-হারামের ভিত্তিপ্রস্তর স্থাপিত; সঙ্গে সঙ্গে প্রতিটি বিষয়কে তার স্বস্থানে ফিরিয়ে দিয়েছে এবং ন্যায়ানুগ তুলাদণ্ড নির্ধারণ করেছে। ইসলাম হালাল-হারাম নিরূপণের ক্ষেত্রে সমতা, মধ্যপন্থা ও ভারসাম্য ফিরিয়ে এনেছে। ফলে মুসলিম উম্মাহ ‘চরমপন্থা’ ও ‘উদারপন্থা’র মাঝামাঝি ‘মধ্যপন্থি উম্মাহ’ বলে অভিহিত হয়েছে। সমাধান ‘সমাধান’গ্রন্থে বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহ তায়ালা ও তার রাসুল ﷺ বিদ্বান আলেম, ফকিহ ও মুহাদ্দিসবৃন্দ এবং উসুলবিদ ও মুফাসসিরবৃন্দের উদ্ধৃতিতে নানাবিধ সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। কুড়িয়ে আনা হয়েছে ইতিহাসশ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ বরেণ্য মনীষীগণের অমীয় উক্তিমালা। পরিবেশিত হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের খ্যাতনামা চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও দার্শনিকদের মূল্যবান বাণীসমূহ। গ্রন্থটি নিবাসে হবে আপনার একজন অকৃত্রিম বন্ধু, প্রবাসে অন্তরঙ্গ সুহৃদ। গ্রন্থটি আপনার হাতে থাকা মানে আপনার সঙ্গে একজন প্রাজ্ঞ বিদ্বান থাকা, যিনি আপনাকে পরামর্শ দেবেন। একজন সংবাদদাতা থাকা, যিনি আপনাকে স্মরণ করিয়ে দেবেন। একজন সতর্ককারী থাকা, যিনি ধরিয়ে দেবেন আপনার ভুল। একজন পিতা থাকা, যিনি আপনাকে শিষ্টাচার শেখাবেন। একজন অভিভাবক থাকা, যিনি সমৃদ্ধ করবেন আপনাকে। একজন ওয়ায়েজ থাকা, যিনি শোনাবেন দীনি কথা। একজন দার্শনিক থাকা, যিনি চিন্তার বীজ বুনে দেবেন আপনার মন-মস্তিষ্কে।